শুভ সন্ধ্যা। আজ বুধবার। আজকের সকালটি শুরু হয়েছে করুণ এক সংবাদ দিয়ে। কানাডার টরন্টোয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ এ নিয়ে একাধিক প্রতিবেদন আছে। রাষ্ট্রপতি পদ লাভজনক কি না, তা নিয়ে আজ কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার ও অ্যাটর্নি জেনারেল। আছে তুরস্কের ভূমিকম্প এবং রাশিয়া–ইউক্রেন যুদ্ধের খবর। আর অর্থনীতি, বিনোদন, খেলাধুলা নিয়ে একাধিক প্রতিবেদন তো আছেই। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন খবরগুলোতে:
বন্ধুরা নর্থ ইয়র্ক থেকে আরিয়ানের নতুন আবাসস্থল ইতোবিকোকে এসেছিল জন্মদিন উদ্যাপন করতে। জন্মদিনের দুই দিন পর বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার স্বপ্ন সড়কেই শেষ হলো আরিয়ানের। বিস্তারিত পড়ুন...
অন্টারিও প্রাদেশিক পুলিশ (ওপিপি) জানায়, টরন্টোর হাইওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এ সময় গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে আগুন ধরে যায়। বিস্তারিত পড়ুন...
জাহাজটিতে প্রায় আড়াই শ পর্যটক ছিলেন। সেন্ট মার্টিন জেটি থেকে ছেড়ে আসার ১৫ মিনিটের মধ্যেই সাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে জাহাজটি। জাহাজটি তখন এমনভাবে দুলতে থাকে, সবাই ভয় পেয়ে ছোটাছুটি করতে থাকেন। বিস্তারিত পড়ুন...
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ প্রাথমিকভাবে ধারণা করছে, জনপ্রতি মাসে ৫০০ টাকা নিলে ১০ বছর পর পেনশন তহবিলের আকার দাঁড়াবে ৬০ হাজার কোটি টাকা। বিস্তারিত পড়ুন...
হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন ও নিয়োগের মধ্যে যে পার্থক্য, এটা বুঝতে হবে। তাঁকে (মো. সাহাবুদ্দিন) যদি এখন থেকে নিয়োগ দান করা হতো, তবে তা অবশ্যই অনিয়ম হতো। আমাদের জাতীয় সংসদের সদস্যরা নিয়োগপ্রাপ্ত হন না, তাঁরা নির্বাচিত হন। বিস্তারিত পড়ুন...
অর্থনৈতিকভাবে অগ্রসর অনেক দেশে ভাড়াটে বাহিনী পররাষ্ট্রনীতির অংশ হয়ে উঠেছে। রাশিয়া এ ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে চলেছে। বিস্তারিত পড়ুন...
সোনার চামচ, বাটি, পথশিশুদের জন্য খাওয়ার আয়োজনসহ নানা কারণেই ব্যতিক্রম ছিল পরীমনির সন্তানের মুখেভাত। বিস্তারিত পড়ুন...
পিএসজির হয়ে লিগ আঁ–তে সর্বকনিষ্ঠ হিসেবে অভিষেক, একাদশে অভিষেক, গোল করার রেকর্ডও ফ্রান্সে জন্ম নেওয়া এই ফুটবলারের। কাল রাতে চ্যাম্পিয়নস লিগ নকআউট পর্বের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে একাদশের হয়ে মাঠে নামার রেকর্ড গড়েছেন ওয়ারেন জায়ার-এমেরি। বিস্তারিত পড়ুন...
শাকিবের পছন্দের তারকা কারা, সেই হিসাব আপনি এই কিং খানের ফেসবুক পেজ দেখে মেলাতে পারবেন না। সেখানে তিনি কাউকে অনুসরণ করেন না। তবে হাজারো ভক্তের এই প্রিয় তারকার পছন্দে রয়েছে হলিউড–বলিউড তারকা। বিস্তারিত পড়ুন...
রংপুর রাইডার্সের দাসুন শানাকার মিডল স্টাম্প উপড়ে ফেলে ইনিংস শেষ করেন রুবেল। সঙ্গে সঙ্গে পুরো ডাগআউট ফাঁকা—সবাই দৌড় দিলেন মাঝমাঠে। আর ‘সিলেট’, ‘সিলেট’ ধ্বনিতে মুখর হয়ে উঠল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। আরও পড়ুন...