সকালেই পড়ুন আলোচিত ১০ খবর

শুভ সকাল। আজ বৃহস্পতিবার। দিনের কাজ শুরুর প্রাক্কালে পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ। এর মধ্যে গতকালের সবচেয়ে বড় খবর ছিল বীর মুক্তিযোদ্ধা আবু ছালেককে কোমরে দড়ি বেঁধে আদালতে নেওয়া–সংক্রান্ত খবর। আর আন্তর্জাতিক ঘটনার ক্ষেত্রে গতকালও বড় খবর ছিল বিবিসির দিল্লি ও মুম্বাইয়ের কার্যালয়ে ভারত সরকারের আয়কর বিভাগের তল্লাশি। এ ছাড়া আছে রাজনীতি, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর।
তাই দিনের শুরুতেই পড়ুন আলোচিত ১০টি খবর, যা হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীর মুক্তিযোদ্ধা আবু ছালেককে কোমরে দড়ি বেঁধে আদালতে নেওয়ার ছবি ভাইরাল

নরসিংদীতে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদারকে (৭০) কোমরে দড়ি বেঁধে আদালতে নেওয়ার ছবি সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গত শনিবার বিকেলে কোমরে দড়ি ও হ্যান্ডকাফ পরিয়ে ওই বীর মুক্তিযোদ্ধাকে শিবপুর থানা থেকে পাঠানোর পর নরসিংদীর আদালতে তোলা হয়।

একজন বীর মুক্তিযোদ্ধার কোমরে দড়ি বাঁধা ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকে এ নিয়ে জেলাজুড়ে সমালোচনা চলছে। আবু ছালেক রিকাবদার (৭০) শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।
বিস্তারিত পড়ুন

আরিয়ান বাঁচলেন ২১ বছর দুই দিন

বাংলাদেশ ছেড়ে গিয়ে আরিয়ান টরন্টোর নর্থ ইয়র্কে বন্ধুদের সঙ্গে উঠেছিলেন। সম্প্রতি বন্ধুদের ছেড়ে নতুন জায়গায় চলে আসেন। কারণ, তিনি নতুন কলেজে ভর্তি হয়েছিলেন। সবে এক মাস ক্লাস করেছিলেন। এর মধ্যে ১১ ফেব্রুয়ারি ছিল আরিয়ানের জন্মদিন। বন্ধুরা নর্থ ইয়র্ক থেকে আরিয়ানের নতুন আবাসস্থল ইতোবিকোকে এসেছিলেন জন্মদিন উদ্‌যাপন করতে। জন্মদিনের দুই দিন পর বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার স্বপ্ন সড়কেই শেষ হলো আরিয়ানের।
আরিয়ানসহ তাঁর তিন বন্ধু কানাডার টরন্টোয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আরেক বন্ধু স্থানীয় একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।
বিস্তারিত পড়ুন

আকাশকে সোহেলীর চ্যালেঞ্জ, নাকি সত্যিই ফিক্সিংয়ের প্রস্তাব

ফেসবুকে পরিচয়, পরিচয় থেকে ‘চ্যালেঞ্জ’, আর ‘চ্যালেঞ্জ’ থেকে ‘ফিক্সিংয়ের প্রস্তাব’!  বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলী আক্তারের ঘটনাও কি এ রকম? এই সোহেলীর বিরুদ্ধেই এখন বাংলাদেশ নারী ক্রিকেট দলের এক খেলোয়াড়কে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।

দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ নারী দলের ক্রিকেটার লতা মণ্ডলকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছেন সোহেলী, যিনি জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন গত বছর সিলেটে অনুষ্ঠিত এশিয়া কাপ টি-টোয়েন্টিতে। প্রস্তাবটা ছিল এ রকম—স্টাম্পিং বা হিট উইকেট আউট হলে লতাকে ২০-২৫ লাখ টাকা দেওয়া হবে।
বিস্তারিত পড়ুন

মর্মান্তিক দুর্ঘটনায় আহত কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় সংকটাপন্ন, লাগবে আরও দুটি অস্ত্রোপচার

কানাডার টরন্টোতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন বাংলাদেশি সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমারের অবস্থা সংকটাপন্ন। দুর্ঘটনায় তাঁর শরীরের কিছু অংশ পুড়েও গেছে। আহত নিবিড়কে টরন্টোর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। কুমার বিশ্বজিতের পারিবারিক সূত্রে জানা গেছে, মর্মান্তিক দুর্ঘটনায় আহত নিবিড়ের শরীরে একটি অস্ত্রোপচার করা হয়েছে। আরও দুটি অস্ত্রোপচার করতে হবে। পরের দুটি অস্ত্রোপচারের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বিস্তারিত পড়ুন

রেলের টিকিট পেতে জাতীয় পরিচয়পত্র লাগবে: রেলমন্ত্রী

টিকিট কালোবাজারি প্রতিরোধ, বিনা টিকিটে ভ্রমণকারীদের জরিমানাসহ ভাড়া আদায় সহজ করার জন্য জাতীয় পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রেলমন্ত্রী জানান, বাংলাদেশ রেলওয়ে টিকেটিং ব্যবস্থায় তিনটি সেবা অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। এসব সেবা আগামী ১ মার্চ থেকে কার্যকর হবে।
বিস্তারিত পড়ুন

কর্মকর্তাদের ১০০০ টাকা ঘুষ সাধলেন ভিক্ষুক

ট্রাফিক সিগন্যালে আটকে পড়া মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও গাড়িতে থাকা যাত্রীদের কাছে হাত পেতে টাকা চাইছিলেন তারা মিয়া নামের এক ব্যক্তি। এমন সময় সেখানে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে অভিযান চলছিল। অভিযানে থাকা ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা তারা মিয়াকে আটক করে পুনর্বাসনে পাঠাতে গাড়িতে তোলেন।

কিন্তু আটক হওয়ার পর পুনর্বাসনকেন্দ্রে যেতে কিছুতেই রাজি হচ্ছিলেন না তারা মিয়া। তিনি ভিক্ষুক নন বলে কর্মকর্তাদের কাছে দাবি করেন। তিনি হাতজোড় করে ছেড়ে দেওয়ার অনুরোধও করেন। একপর্যায়ে তাঁকে ছেড়ে দেওয়ার বিনিময়ে দায়িত্বরত কর্মকর্তাদের তিনি এক হাজার টাকা দিতে চান।
বিস্তারিত পড়ুন:

এ–ই নাকি ধ্রুব এষ!

ঢাকার পুরানা পল্টন লাইনের ‘সঙ্গীতা’ নামের ভবনটার পকেট গেটে উঁকি মেরে জিজ্ঞেস করলাম, ‘ধ্রুবদা আছেন?’ পরক্ষণেই মনে হলো, আরে, ধুর, এই প্রশ্নের মানে কী! বইমেলার মাসে ঘরের বাইরে বেরোনোর ফুরসত কোথায় ধ্রুব এষের? লেখক-প্রকাশকেরা এখন তাঁর ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছেন।
দারোয়ান বললেন, ‘লিফটের পাঁচে নাইমা এক সিঁড়ি উপরে যান।’
লিফটের পাঁচে নেমে এক সিঁড়ি ভাঙতেই তিনটা ফ্ল্যাট।
বিস্তারিত পড়ুন

ভারতে বিবিসি কার্যালয়ে দিনভর তল্লাশি, কিছুই জানায়নি আয়কর বিভাগ

ভারতে বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে বুধবারও সারা দিন ধরে আয়কর বিভাগের কর্মকর্তারা তল্লাশি চালিয়েছে। আয়কর বিভাগ যদিও এ তল্লাশিকে ‘আয়কর জরিপ’ বলে দাবি করছে। তল্লাশিতে কী কী নথি ও তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে বুধবার সন্ধ্যা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

অবশ্য কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, কর্মকর্তাদের আয়কর জরিপের কাজ শেষ হলে সংস্থার পক্ষ থেকে নিয়মমাফিক বিবৃতি দেওয়া হবে।
বিস্তারিত পড়ুন

আইসিসির ভুলে ১ নম্বরে ভারত, সংশোধনের পর ২–এ

সামাজিক যোগাযোগমাধ্যমের টুইটে, পোস্টে উচ্ছ্বাসে ভাসছিলেন ভারতীয় সমর্থকেরা। দিনটিকে উল্লেখ করছিলেন ‘ভারতের ক্রিকেটের ঐতিহাসিক মুহূর্ত’ বলে। বলবেনই বা না কেন, ক্রিকেট ইতিহাসের মাত্র দ্বিতীয় দল হিসেবে একই সময়ে আইসিসি র‍্যাঙ্কিংয়ে সব সংস্করণে ১ নম্বরে ওঠা বলে কথা!

আজ আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে জানানো হয়, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ১ নম্বরে উঠে এসেছে ভারত। এত দিন ১ নম্বরে থাকা অস্ট্রেলিয়া নেমে গেছে ২–এ।
বিস্তারিত পড়ুন

হার্দিকের আবার বিয়ে, কাকার দ্বিতীয় মেয়ে

বিয়ে করেছেন আগেই। সন্তানও আছে। তবু আরেকবার বিয়ে করলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এদিকে ভালোবাসা দিবস শেষ হলেও শেষ হয়নি এর রেশ। প্রিয়জনদের নিয়ে সময় কাটিয়েছেন সৌম্য সরকার–ফিলিপে কুতিনিওরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়ানো তারকাদের ছবি দেখুন ফটো ফিচারে—
বিস্তারিত পড়ুন