শুভ সকাল। আজ ৯ মার্চ, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। শনিবার রাতে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্সের (এসটিএফ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিস্তারিত পড়ুন...
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় আটক নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে ওই মামলায় তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বিস্তারিত পড়ুন...
ইরানের জ্বালানি তেলের গুদামে ইসরায়েলি হামলার পর ঘন কালো মেঘে ছেয়ে গেছে রাজধানী তেহরানের আকাশ। রোববার সকালে ঘুম থেকে উঠে শহরটির প্রায় ১ কোটি মানুষ দেখেছেন আকাশ থেকে ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’।
বিস্তারিত পড়ুন...
গত শনিবার আমি কাজে ছিলাম। হঠাৎই এক বিকট বিস্ফোরণের শব্দ শুনলাম। সেই মুহূর্ত থেকেই যেন সবকিছু উল্টে গেল। কিছুক্ষণ পর স্কুল থেকে ফোন এল, আমার সন্তানকে নিয়ে যেতে হবে। তাড়াহুড়া করে মেট্রোতে উঠলাম। উত্তরের দিকে ছুটে চলা সেই ট্রেনে সবাই উদ্বিগ্ন। কেউ ফোনে প্রিয়জনের খোঁজ নিচ্ছে, কেউ মোবাইলে খবর দেখছে। সবার মুখে উদ্বেগ, চোখে অনিশ্চয়তা।
বিস্তারিত পড়ুন...
ফাইনালে দুই দল মিলে ২৭টি ছক্কা মেরেছে। টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এর আগে সর্বোচ্চ ১৫টি ছক্কা হয়েছিল ২০২৪ সালে।
বিস্তারিত পড়ুন...