সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ সোমবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

রাষ্ট্রপতি পদে কার নাম আলোচনায়

বঙ্গভবন

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে এখনই আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু কিছু সংবাদমাধ্যমে বিভিন্নজনের নাম বলা হচ্ছে। বিএনপির একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদের জন্য বিবেচনায় রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানও আলোচনায় আছেন। বিস্তারিত পড়ুন...

নতুন মন্ত্রিসভার আকার বড় হবে না, থাকতে পারেন প্রবীণ-নবীন, অভিজ্ঞ ও দক্ষ নেতারা

জাতীয় সংসদ ভবন

বিএনপির কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র বলছে, নতুন মন্ত্রিসভার আকার ৩৫ থেকে ৩৭ সদস্যের হতে পারে। এর মধ্যে ২৬–২৭ জন পূর্ণ মন্ত্রী হতে পারেন। প্রতিমন্ত্রী করা হতে পারে ৯ থেকে ১০ জনকে। শেষ মুহূর্তে আরও এক বা দুজন যোগ হতে পারেন। বিস্তারিত পড়ুন...

ইরানের জ্বালানি–খনি নেওয়াই কি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য

যুক্তরাষ্ট্র ও ইরানের জাতীয় পতাকা
ফাইল ছবি: রয়টার্স

ব্রাতিস্লাভায় এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, তিনি কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমাধানকে অগ্রাধিকার দেন। তবে একই সঙ্গে তিনি এটাও পরিষ্কার করেছেন যে এমন সমাধান নাও হতে পারে। বিস্তারিত পড়ুন...

৭০০ উইকেটের অনন্য মাইলফলকে রশিদ খান

প্রথম বোলার হিসেবে টি-টুয়েন্টি ক্রিকেটে ৭০০ উইকেট পূর্ণ করলেন রশিদ খান।
আইসিসি

আরব আমিরাতের ইনিংসের ১৬তম ওভার ছিল সেটা। নিজের শেষ স্পেল করতে এসেছেন রশিদ। ব্যাটসম্যান মোহাম্মদ আরফান তাঁকে রিভার্স সুইপ করতে গিয়ে ভারসাম্য হারিয়ে উল্টো স্টাম্পে আঘাত করে বসলেন। হিট উইকেট! অদ্ভুত এক আউটে ধরা দিল সেই ঐতিহাসিক ৭০০তম উইকেট। বিস্তারিত পড়ুন...

নতুন চমক, দীপিকাকে দেখা যাবে বিশ্বজুড়ে আলোচিত সেই সিরিজে

দীপিকা পাড়ুকোন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিকলের খবর অনুযায়ী, এমি পুরস্কারজয়ী সিরিজটির চতুর্থ মৌসুমে দেখা যেতে পারে দীপিকাকে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। এবারের কিস্তির শুটিং হবে ফ্রান্সের সেন্ট–ট্রোপেজে। বিস্তারিত পড়ুন...