বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলেছবি: রয়টার্স

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।

রাষ্ট্রপতি আজ রোববার বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছান। এ সময় বঙ্গভবনের প্রধান ফটক-২–এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে অভ্যর্থনা জানায়।

পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত চৌকস দল নতুন রাষ্ট্রপতিকে ক্রেডেনশিয়াল মাঠে গার্ড অব অনার দেয়।

আরও পড়ুন

গার্ড অব অনার শেষে বঙ্গভবনের অক্টাগনালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাঁর পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী ও প্রেস সচিব সরওয়ার আলম, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে তাঁর প্রথম কার্যদিবসে অফিসকক্ষে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে সই করেন। এরপর তিনি বঙ্গভবনের পরিদর্শন বইয়ে সই করেন।

আরও পড়ুন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরদিন শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান হয়। বর্ষীয়ান এই রাজনীতিবিদকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের শপথ পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

আরও পড়ুন