সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৮ অক্টোবর, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

১

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, সমালোচনার জবাবে যা বললেন তিনি

প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ফেসবুক পেজে মাদকবিরোধী অভিযানের ভিডিওটি পোস্ট করা হয়েছিল। সেখানে পিস্তলের ছবি অস্পষ্ট করে দেওয়া হয়। তবে ভিডিওর কিছু অংশে আগ্নেয়াস্ত্রের স্পষ্ট ছবি পাওয়া যায়
ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রতিমন্ত্রী ইশরাকের ফেসবুকে প্রকাশ করা ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছে, ‘ইশরাকের অ্যাকশন: মাদক আস্তানা গুঁড়িয়ে বিক্রেতাদের পুলিশে সোপর্দ’। সেখানে ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে শনিবার, ১৭ অক্টোবর ২০২৬; স্থান গেন্ডারিয়া রেললাইন-সংলগ্ন এলাকা। বিস্তারিত পড়ুন...

২

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: প্রবাসীরা কেবল টাকার মেশিন?

সৌদি আরবে বাংলাদেশের দূতাবাস ভবন
ছবি: সৌদিতে বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইট থেকে নেওয়া

সৌদি আরবে দুজন বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মক্কার একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কী ঘটেছিল, ঠিক কোন অপরাধে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হলো, আদালতে তাঁরা নিজেদের পক্ষে কী বলেছিলেন, সেসবের বিস্তারিত আমরা এখনো জানি না। বিস্তারিত পড়ুন...

৩

মানমন্দির থাকা যন্তর মন্তর কীভাবে হয়ে উঠল আন্দোলন-প্রতিবাদের কেন্দ্রবিন্দু

তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে যন্তর মন্তরে অবস্থান নেওয়া সিজেপির এক কর্মী রাতে মশারি টানিয়ে বিশ্রাম নিচ্ছেন। ২৯ জুন ২০২৬, নয়াদিল্লি
ছবি: রয়টার্স

দিল্লির যন্তর মন্তর সত্যি সত্যিই যদি বিক্ষোভকারী ও আন্দোলনকারীদের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে স্বাধীন ভারতের রাজনৈতিক ইতিহাসের এক অধ্যায়ের অবসান ঘটবে। ভুলে যেতে হবে গণতন্ত্র ও আন্দোলনের সমান্তরাল অবস্থানের কথা। বিস্তারিত পড়ুন...

৪

মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ

এভারটনের বিপক্ষে মাথায় আঘাত পেয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ
রয়টার্স

জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে লন্ডনের ক্লাবটি। তবে একটা অস্বস্তি রয়েই গেছে চেলসির। ম্যাচে মাথায় চোট পাওয়ায় হাসপাতালে নেওয়া হয়েছে চেলসির আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে। বিস্তারিত পড়ুন...

৫

২৪ কোটি বিনিয়োগে ৮৫৪ কোটি টাকা আয়! বিলিয়নিয়ার র‍্যাপারের অবিশ্বাস্য উত্থান

মার্কিন র‍্যাপার জে-জেড। রয়টার্স

একটি নতুন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিলেন ২০ লাখ ডলার। ছয় বছর পর সেই বিনিয়োগের মূল্য দাঁড়ায় আনুমানিক সাত কোটি ডলার। মার্কিন র‍্যাপার জে-জেড বিনিয়োগজীবনের অন্যতম আলোচিত ঘটনা এটি। প্রতিষ্ঠানটির নাম উবার, বিশ্বের অন্যতম বৃহৎ যাত্রী পরিবহন সেবা। বিস্তারিত পড়ুন...