শুভ সকাল। আজ ২১ এপ্রিল, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
১৭ এপ্রিল সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু করে বিএনপি। মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা। মনোনয়ন পেতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাত শতাধিক আবেদন জমা পড়ে।
বিস্তারিত পড়ুন...
হাম শনাক্তের পর্যাপ্ত পরীক্ষা হচ্ছে না। কিটসংকটের কারণে প্রতিদিন স্বল্পসংখ্যক পরীক্ষা হচ্ছে। এতে দেশের হাম পরিস্থিতির সঠিক চিত্র পাওয়া যাচ্ছে না। বিস্তারিত পড়ুন...
ডিজেলের মূল্যবৃদ্ধির পর বাস-মিনিবাসের ভাড়া ব্যাপকভাবে বাড়ানোর চাপ দিচ্ছেন পরিবহনমালিকেরা। শুধু জ্বালানির দাম নয়, পরিবহনে ব্যবহৃত যন্ত্রাংশসহ অন্যান্য ব্যয় বেড়েছে দাবি করে তা যুক্ত করে নতুন ভাড়ার হার নির্ধারণের দাবি করছেন তাঁরা। তবে পরিবহনমালিকদের দাবি মেনে গণপরিবহনে ভাড়া বৃদ্ধি করা কতটা যৌক্তিক, সে প্রশ্ন উঠেছে। বিস্তারিত পড়ুন...
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির গত বুধবার সন্ধ্যায় উড়োজাহাজ থেকে নামার পর তাঁকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান আলোচক আব্বাস আরাগচি। সামরিক পোশাকে পাকিস্তানের ক্ষমতাধর এই সেনাপ্রধানকে দেখে শান্তির দূত মনে হওয়াটা অস্বাভাবিক ছিল। কিন্তু ঠিক এই ভূমিকাই তিনি পালন করতে চেয়েছিলেন। বিস্তারিত পড়ুন...
বলিউডের আলোচিত তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন, যাঁদের প্রেম, বিয়ে ও তারকাখ্যাতির গল্প বারবার আলোচনায় উঠে আসে। ২০০৭ সালের ২০ এপ্রিল শুরু হয়েছিল তাঁদের দাম্পত্য জীবন। দেখতে দেখতে কেটে গেছে ১৯টি বছর। এই দীর্ঘ সময়ের মধ্যে গুঞ্জন যেমন এসেছে, তেমনি তাঁদের সম্পর্ক ঘিরে ভক্তদের আগ্রহ একটুও কমেনি। বিস্তারিত পড়ুন...