এইচএসসি ও স্নাতক পাসে কোস্ট ফাউন্ডেশনে নিয়োগ, শিক্ষানবিশকালে বেতন ২০ হাজার টাকা
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘কোস্ট ফাউন্ডেশন’ তাদের ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ঋণ ও উন্নয়ন কর্মকর্তা’ পদে ৩০ কর্মী নিয়োগ দেওয়া হবে। কক্সবাজার জেলা ও উপজেলায় মাঠপর্যায়ে কাজ করতে আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত নিয়মাবলি মেনে আবেদন করতে পারবেন।
সংক্ষিপ্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: কোস্ট ফাউন্ডেশন।
পদের নাম: ঋণ ও উন্নয়ন কর্মকর্তা।
পদসংখ্যা: ৩০টি।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মস্থল: কক্সবাজার (জেলা ও উপজেলার বিভিন্ন শাখা)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি অথবা স্নাতক পাস। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমান (জিপিএ ২.৫০–এর নিচে) গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা: ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ২৫ থেকে ৩৫ বছর।
অন্যান্য দক্ষতা: মাইক্রোফাইন্যান্স, মাইক্রোফিন৩৬০ সফটওয়্যার, রিপোর্টিং ও ডকুমেন্টেশন বিষয়ে দক্ষতা থাকতে হবে।
বিশেষ শর্ত
নিয়মিত শিক্ষার্থী, ধূমপায়ী ও যাঁদের বিরুদ্ধে নারী বা শিশু নির্যাতন বা শোষণের কোনো অভিযোগ রয়েছে, তাঁদের আবেদন করার প্রয়োজন নেই।
বেতনকাঠামো ও সুবিধা
শিক্ষানবিশকালে প্রথম তিন মাস সর্বসাকল্যে মাসিক বেতন ২০ হাজার টাকা। চতুর্থ মাস থেকে এইচএসসি পাস কর্মীদের জন্য মাসিক বেতন ২৭ হাজার ৯৫০ টাকা এবং স্নাতক পাস কর্মীদের জন্য ২৯ হাজার ৩৪৭ টাকা নির্ধারিত হবে।
অন্যান্য সুবিধা
চাকরি স্থায়ী হলে প্রভিডেন্ট ফান্ড, দুটি উৎসব বোনাস (প্রতিটি মূল বেতনের সমান), গ্র্যাচুইটি ও নারীদের জন্য সন্তান পরিচর্যা ভাতার সুবিধা রয়েছে।
পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকা (বিনা মূল্যে) ও নিজস্ব খরচে খাওয়ার ব্যবস্থা রয়েছে।
মোটরসাইকেল নিয়ে যোগদানের ক্ষেত্রে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ বাবদ মাসে দুই হাজার টাকা ভাতা প্রদান করা হবে।
প্রশিক্ষণ, জামানত ও অন্যান্য নিয়মাবলি
নিয়োগের পর তিন দিনের মৌলিক প্রশিক্ষণ ও ১৫ দিন যেকোনো শাখায় জ্যেষ্ঠ কর্মীর সঙ্গে মাঠপর্যায়ের কাজ শেখানো হবে। ১৫ দিন পর একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে। যোগদানের তিন মাস পর থেকে ৯ মাস পর্যন্ত বেতন থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা (ফেরতযোগ্য জামানত) কেটে রাখা হবে। কোনো প্রার্থী চুক্তির তারিখ থেকে ছয় মাসের মধ্যে চাকরি ছেড়ে দিলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে।
সাক্ষাৎকার ও আবেদনের পদ্ধতি
চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন। আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের জন্য প্রস্তুত থাকতে হবে। সাক্ষাৎকারের সময় তিন কপি নতুন তোলা পাসপোর্ট সাইজের ছবি, সব সনদের মূল কপি ও অনুলিপি, মূল নাগরিকত্ব সনদ, মূল জাতীয় পরিচয়পত্র, ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ ও পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি সঙ্গে আনতে হবে। সাক্ষাৎকার ফি বাবদ ১০০ টাকা প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৪ অক্টোবর ২০২৬।