বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নবম ও ১১তম গ্রেডের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সহকারী পরিচালক এবং কর্মকর্তা পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে। সহকারী পরিচালক ও কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ৭ ফেব্রুয়ারি ২০২৬। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে কর্তৃপক্ষের ঢাকা কার্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
মৌখিক পরীক্ষার সময়সূচি
তারিখ: ১ মার্চ ২০২৬ এবং ২ মার্চ ২০২৬
সময়: বেলা ১১টা ও বেলা ২টা (পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন সময়ে পরীক্ষা হবে)
স্থান: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ৩৭/এ, দিলকুশা বা/এ, ঢাকা-১০০০।
প্রয়োজনীয় কাগজপত্র
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের নানা কাগজপত্র জমা দিতে হবে। এগুলো হলো—
সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
নাগরিকত্বের সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ, চারিত্রিক সনদ
অনলাইনে পূরণ করা আবেদনপত্রের রঙিন কপিসহ সব মূল কাগজপত্র প্রদর্শন করতে হবে। এ ছাড়া প্রতিটি কাগজের এক সেট সত্যায়িত ফটোকপি এবং স্বহস্তে পূরণ করা পুলিশ ভেরিফিকেশন ফরম দাখিল করতে হবে।
অন্যান্য নির্দেশনা
মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না, আগের প্রবেশপত্রই সঙ্গে আনতে হবে। প্রতিটি ডকুমেন্টের ওপর প্রার্থীর রোল নম্বর অবশ্যই লিখতে হবে।