৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের কর্মসূচি পালন

ঠাকুরগাঁও জেলায় সহকারী শিক্ষক পদে সুপারিশ পাওয়া প্রার্থীদের কর্মসূচিছবি: বিজ্ঞপ্তি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশ পাওয়া প্রার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে ঈদ পুনর্মিলনী কর্মসূচি পালন করেছেন। গত ৩০ মে ৬১ জেলায় একযোগে এই কর্মসূচি পালন করা হয়।

আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রার্থীরা বলেন, ২০২৫ সালের সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ছিল দেশের ইতিহাসে অন্যতম স্বচ্ছ, নির্ভুল ও মেধাভিত্তিক নিয়োগ কার্যক্রম। দীর্ঘ যাচাই–বাছাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে তাঁরা নির্বাচিত হয়েছেন। প্রশিক্ষণের আগে বিদ্যালয়ে পদায়ন ও যোগদান নিশ্চিত করার দাবি জানিয়েছেন সুপারিশ পাওয়া শিক্ষকেরা।

সহকারী শিক্ষক পদে সুপারিশ পাওয়া প্রার্থীদের জয়পুরহাটে কর্মসূচি পালন
ছবি: বিজ্ঞপ্তি
আরও পড়ুন

লিখিত বক্তব্যে সুপারিশ পাওয়া শিক্ষকেরা অভিযোগ করেন, বিভিন্ন মাধ্যমে প্রশিক্ষণের নামে নিয়োগ পাওয়া প্রার্থীদের একটি বড় অংশকে বাদ দেওয়ার আশঙ্কার কথা জানা যাচ্ছে। তবে নিয়োগ বিধিমালা–২০২৫–এ প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ বাতিল বা ব্যাপকহারে বাদ দেওয়ার কোনো বিধান নেই বলে তাঁরা দাবি করেন।

ময়মনসিংহ জেলায় সহকারী শিক্ষক পদে সুপারিশ পাওয়া প্রার্থীদের কর্মসূচি

গত ৮ ফেব্রুয়ারি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ১৪ হাজার ৩৮৪ প্রার্থী। এরপর ২২ ফেব্রুয়ারি থেকে গত ১ মার্চের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা (ডোপ টেস্টসহ) ও সব ধরনের সনদ যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। নিয়ম অনুযায়ী এর পরপরই যোগদান করার কথা থাকলেও দুই মাস ধরে পুরো প্রক্রিয়াটি থমকে আছে।

আরও পড়ুন

এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের কাজ চলছে। সরকার চায়, নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হলেও তাঁদের চূড়ান্ত পদায়ন করা হবে পিটিআই (প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণকেন্দ্র) প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর।

আরও পড়ুন