পাঁচ সরকারি চাকরির আবেদন শেষ ৪ জুন, মোট পদ ১২০২
৫টি সরকারি প্রতিষ্ঠানের চাকরিতে আবেদন চলছে। এ সব চাকরিতে পদ মোট ১ হাজার ২০২টি। নবম ও দশমসহ বিভিন্ন গ্রেডের এসব পদে আবেদন আগামী দুই দিনের মধ্যে শেষ হবে। এই পাঁচটির মধ্য সবচেয়ে বেশি পদ জুডিশিয়াল সার্ভিস কমিশনে ৯৬৮টি। এরপরে আছে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন। এখানে ৯ থেকে ২০ গ্রেডে ১২৬ পদে চাকরির সুযোগ রয়েছে। এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনে ৬৫ পদে, বিসিআইসিতে ২৩ পদে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ২০ পদে নিয়োগে আবেদন চলছে।
১. জুডিশিয়াল সার্ভিস কমিশনে ৯৬৮ পদে বিশাল নিয়োগ, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডে ৮ পদে ৯৬৮ কর্মী নিয়োগে ১৩ মে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলা জজ ও অধস্তন আদালত/ট্রাইব্যুনালসহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহায়ক কর্মচারী হিসেবে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহীদের জন্য আবেদনের সুযোগ আগামী ৪ জুন বিকেল ৫টা পর্যন্ত। আবেদনের মাধ্যম: অনলাইন। আবেদনের ওয়েবসাইট দেখুন এখানে
২. দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে ৯ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১২৬
বাংলাদেশ ব্যাংকের অধীনে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে ৯ থেকে ২০ গ্রেডের ২৪ ক্যাটাগরির শূন্যপদে আবেদন চলছে। মোট পদ ১২৬। আবেদনের শেষ তারিখ ৪ জুন ২০২৬। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ—৪ জুন ২০২৬, রাত ১১.৫৯টা। বিস্তারিত দেখুন এখানে
৩. ইসলামিক ফাউন্ডেশনে নিয়োগ, ১৩ ক্যাটাগরিতে নেবে ৬৫ জন
ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনে রাজস্ব খাতভুক্ত ১৩টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ৬৫ জন জনবল নিয়োগ দেবে ইসলামিক ফাউন্ডেশন। আবেদনের শেষ তারিখ: ৪ জুন ২০২৬, বিকেল ৪টা। আবেদন মাধ্যম: অনলাইন (টেলিটক)। অফিশিয়াল ওয়েবসাইট। আবেদন লিংক।
৪. বিসিআইসিতে আইনজীবী নিয়োগ, পদ ২৩
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি) প্যানেল আইনজীবী ও আইন উপদেষ্টা পদে মোট ২৩ নিয়োগে আবেদন চলছে। আবেদনের শেষ তারিখ ৪ জুন ২০২৬। বিস্তারিত দেখুন এখানে
৫. জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ, এসএসসি থেকে স্নাতকে আবেদন
জনপ্রশাসন মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত ২গটি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।আবেদনের শেষ তারিখ: আগামী ৪ জুন ২০২৬ (বিকেল ৪টা)। আবেদনপদ্ধতি: অনলাইনে (টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে)। আবেদন করার লিংক। অফিশিয়াল ওয়েবসাইট।