পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার পদের পরীক্ষার তারিখ প্রকাশ

প্রথম আলো ফাইল

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিগুলোয় জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত (এমসিকিউ) ও লিখিত (রচনামূলক) পরীক্ষার তারিখ এবং কেন্দ্র-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদের নাম: সহকারী জেনারেল ম্যানেজার (ওঅ্যান্ডএম/পিঅ্যান্ডএম/ইঅ্যান্ডসি)

পরীক্ষার সময়সূচি-

১. লিখিত (এমসিকিউ) পরীক্ষা: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার সকাল ১০:৩০ মিনিটে শুরু হবে।

২. লিখিত (রচনামূলক) পরীক্ষা: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, বেলা ২:৩০ মিনিটে শুরু হবে (শুধু এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য)।

পরীক্ষার স্থান: মিরপুর কলেজ, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।

প্রবেশপত্র-সংক্রান্ত তথ্য

প্রার্থীদের brebhr.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে নিতে হবে। ডাকযোগে কোনো প্রবেশপত্র পাঠানো হবে না। পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।

আরও পড়ুন

গুরুত্বপূর্ণ নির্দেশনা

পরীক্ষার হলে মুঠোফোন, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, ব্যাগ বা কোনো ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।

আরও পড়ুন
আরও পড়ুন