৫০তম বিসিএস প্রিলির ফলাফল দেখবেন যেভাবে
৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার (এমসিকিউ) ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী। উত্তীর্ণ প্রার্থীরা ৫০ তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষার ১১ তম দিনের মাথায় আজ মঙ্গলবার ফলাফল প্রকাশ করল পিএসসি।
গত ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ-এ আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে ৫০ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বিসিএসে অংশ নিতে আবেদন করেছিলেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।
টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো মোবাইল হতে এসএসমএস-এর মাধ্যমে করে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল জানতে পারবেন প্রার্থীরা।
যেভাবে ফলাফল দেখবেন-
উত্তীর্ণ প্রার্থীদের জন্য নির্দেশনা
১.
সাময়িকভাবে যোগ্য কোনো প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে, কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে বা কোনো জাল সার্টিফিকেট উপস্থাপন করলে এবং আবেদনপত্রে গুরুতর কোনো ত্রুটি বা ঘাটতি পাওয়া গেলে লিখিত পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে বিজ্ঞপ্তির শর্তানুযায়ী উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে।
২.
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৯ এপ্রিল ২০২৬। সকল পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।