বিসিএস ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) অর্ধবার্ষিকী বিভাগীয় পরীক্ষা, জুন-২০২৫-এর ফলাফল প্রকাশ করেছে। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) পিএসসি সচিবালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিসিএস ক্যাডারে কর্মরত শিক্ষানবিশ কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের নন-ক্যাডার শিক্ষানবিশ কর্মকর্তাদের এই পরীক্ষার ফলাফল কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন

নন-ক্যাডার কর্মকর্তাদের মধ্যে রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কর্মকর্তা, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কারিগরি ও অকারিগরি কর্মকর্তা এবং নিবন্ধন অধিদপ্তরের সাব-রেজিস্ট্রাররা। এ ছাড়া শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কারিগরি ও অকারিগরি শিক্ষানবিশ কর্মকর্তাদের ফলাফলও একই সঙ্গে প্রকাশ করা হয়েছে। পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত ফলাফল–সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের দাপ্তরিক ওয়েবসাইটে দেখা যাবে।

উল্লেখ্য, ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তাদের চাকরিতে স্থায়ী হওয়ার জন্য এই বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।

আরও পড়ুন