নেসকোর লিখিত পরীক্ষার ফল প্রকাশ
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসিতে (নেসকো) সাবস্টেশন অ্যাটেনডেন্ট (এ) পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২১৭ জন প্রার্থী। ১০ এপ্রিল ২০২৬ তারিখে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার তারিখ, সময়, স্থান ও শর্তাবলি নেসকোর অফিশিয়াল ক্যারিয়ার পোর্টাল –এর মাধ্যমে জানানো হবে।