৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা ৯ এপ্রিল, শ্রুতিলেখক দেবে পিএসসি
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা ৯ এপ্রিল ২০২৬ তারিখ থেকে শুরু হচ্ছে। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিবন্ধী প্রার্থীদের জন্য প্রয়োজন অনুযায়ী শ্রুতিলেখক নিয়োগের ব্যবস্থা করবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব প্রতিবন্ধী পরীক্ষার্থীর লিখিত পরীক্ষায় শ্রুতিলেখক প্রয়োজন, তাদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে কমিশন নিজ উদ্যোগে অনুমোদিত শ্রুতিলেখক সরবরাহ করবে।
আবেদন করার শেষ সময়—
১০ মার্চ ২০২৬
আবেদনের ঠিকানা—
পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র—
আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত ডকুমেন্ট সংযুক্ত করতে হবে—
—অনলাইন আবেদনপত্রের (BPSC Form-1) কপি
—২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি
—সমাজসেবা অধিদপ্তর প্রদত্ত প্রতিবন্ধিতার সনদ / সুবর্ণ নাগরিক সনদ
—বিশেষজ্ঞ চিকিৎসকের প্রত্যয়নপত্র
নির্দেশনা—
১. নির্ধারিত সময়ের মধ্যে (১০ মার্চ ২০২৬) আবেদন না করলে শ্রুতিলেখক নিয়োগ করা সম্ভব হবে না।
২. পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আবেদনকারীকে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক অনুমোদিত শ্রুতিলেখকের মাধ্যমেই পরীক্ষা দিতে হবে।