প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলা, সিভি দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষভাবে সক্ষম ব্যক্তি বা প্রতিবন্ধীদের কর্মসংস্থানের লক্ষ্যে রাজধানীতে চাকরি মেলার আয়োজন করতে যাচ্ছে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ। আগামী ১০ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে এনজিও–বিষয়ক ব্যুরোর অফিস ভবনে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের সিভি চাওয়া হয়েছে।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে দক্ষতাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এ চাকরি মেলার আয়োজন করতে যাচ্ছে।

আরও পড়ুন
আরও পড়ুন

সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) এ চাকরি মেলা আয়োজনে অন্যতম প্রধান সহযোগিতাকারী প্রতিষ্ঠান।

অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত বা আবেদন ৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে অনলাইনে বা ই-মেইলে পাঠানো যাবে।

অনলাইনে আবেদন করার লিংক। সিভি ই-মেইল করার ঠিকানা: [email protected]।

এ ছাড়া প্রতিবন্ধী চাকরিপ্রার্থীদের সাত কপি জীবনবৃত্তান্তসহ সশরীর মেলার দিন উপস্থিত হতে হবে। ১০ ফেব্রুয়ারি সকাল ৯টায় আগারগাঁওয়ে এনজিও–বিষয়ক ব্যুরোর অফিস ভবনে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
আরও পড়ুন