মিডওয়াইফের ৯১৪ পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠাল স্বাস্থ্য মন্ত্রণালয়

মিডওয়াইফের পদটি ১০ম গ্রেডের। ৯১৪ জন সরাসরি নিয়োগ পাবেন।ফাইল ছবি

দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মিডওয়াইফের (১০ম গ্রেড) শূন্য পদে নতুন করে ৯১৪ জনকে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) প্রস্তাব পাঠিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গতকাল সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং সেবা-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি পিএসসিতে পাঠানো হয়।

আরও পড়ুন

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মিডওয়াইফ (১০ম গ্রেড) পদে বিদ্যমান শূন্যপদ রয়েছে ১ হাজার ১৫টি। এসব শূন্যপদের মধ্যে ১০ শতাংশ পদ সংরক্ষণ করে ৯১৪টি পদে সরাসরি নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে পিএসসির নির্ধারিত রিকুইজিশন ফরম, পদ বিন্যাস ও চেকলিস্ট যথাযথভাবে পূরণ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরবর্তী সময়ে এসব প্রস্তাব পর্যালোচনা করে ৯১৪টি পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য পিএসসিকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।

আরও পড়ুন

স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে মিডওয়াইফের শূন্য পদ পূরণ হলে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবায় জনবলসংকট কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রসবকালীন সেবা, গর্ভকালীন পরিচর্যা এবং প্রসব-পরবর্তী সেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আরও পড়ুন