‘কৃত্রিম বুদ্ধিমত্তা ইমপ্যাক্ট সামিট ২০২৬’ কোন দেশে অনুষ্ঠিত হয়েছে

বিভিন্ন চাকরির পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের চর্চার সুবিধার জন্য প্রথম আলোর এ আয়োজন। সপ্তাহের আলোচিত জাতীয় ও আন্তর্জাতিক যেসব বিষয় চাকরির পরীক্ষায় আসার মতো, সেগুলো পরীক্ষার্থীদের জন্য তুলে ধরা হলো।

এআই জেনারেটেড ছবি

১. ‘Démarche’ শব্দটির সঠিক অর্থ নিচের কোনটি?

ক. বিচার বিভাগীয় রায়

খ. বাণিজ্যিক চুক্তি

গ. সামরিক অভিযান

ঘ. আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা

উত্তর : ঘ. আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা

২. নতুন কৌশলগত ও সামরিক জোট ‘Hexagon of Alliances’ গঠনের মূল প্রস্তাবক কোন রাষ্ট্রনেতা?

ক. নরেন্দ্র মোদি

খ. ভ্লাদিমির পুতিন

গ. রিসেপ তাইয়েপ এরদোয়ান

ঘ. বেনিয়ামিন নেতানিয়াহু

উত্তর: ঘ. বেনিয়ামিন নেতানিয়াহু

৩. দিয়েগো গার্সিয়া দ্বীপটি কোন দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত?

ক. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

খ. চাগোস দ্বীপপুঞ্জ

গ. লাক্ষাদ্বীপ

ঘ. মালদ্বীপ

উত্তর: খ. চাগোস দ্বীপপুঞ্জ (চাগোস দ্বীপপুঞ্জের দিয়েগো গার্সিয়া দ্বীপে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি রয়েছে)

আরও পড়ুন

৪. চাগোস দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?

ক. ভারত মহাসাগর

খ. আটলান্টিক মহাসাগর

গ. প্রশান্ত মহাসাগর

ঘ. উত্তর মহাসাগর

উত্তর : ক. ভারত মহাসাগর

৫. ২০২৫ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, যুক্তরাজ্য চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব কোন দেশের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে?

ক. সেশেলস

খ. মরিশাস

গ. মালদ্বীপ

ঘ. ভারত

উত্তর : খ. মরিশাস

৬. সম্প্রতি মার্কিন শুল্ক নীতি অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের কোন আদালত?

ক. ফেডারেল কোর্ট

খ. ডিস্ট্রিক্ট কোর্ট

গ. আপিল কোর্ট

ঘ. সুপ্রিম কোর্ট

উত্তর : ঘ. সুপ্রিম কোর্ট

আরও পড়ুন

৭. জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) কাছে প্রেরিত চিঠিতে বাংলাদেশ সরকার এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়িয়ে কত তারিখ পর্যন্ত নির্ধারণের অনুরোধ জানিয়েছে?

ক. ১ জানুয়ারি ২০২৯

খ. ২৪ নভেম্বর২০২৯

গ. ৩১ ডিসেম্বর২০২৯

ঘ. ১ জানুয়ারি ২০৩০

উত্তর : খ. ২৪ নভেম্বর ২০২৯

৮. স্বাধীনতার পরে বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় কত তারিখে?

ক. ১২ জানুয়ারি ১৯৭২

খ. ১৭ এপ্রিল ১৯৭২

গ. ৭ এপ্রিল ১৯৭৩

ঘ. ১০ এপ্রিল ১৯৭৩

উত্তর : গ. ৭ এপ্রিল ১৯৭৩

৯. সংবিধানের ৭২(২) অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণার কত দিনের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে?

ক. ৩০ দিন

খ. ৪৫ দিন

গ. ৬০ দিন

ঘ. ৯০ দিন

উত্তর : ক. ৩০ দিন

১০. বাংলাদেশ ব্যাংকের ১৪শ গভর্নর হিসেবে কে নিযুক্ত হয়েছেন?

ক. মো. মোস্তাকুর রহমান

খ. আবদুর রউফ তালুকদার

গ. মো. মোস্তাফিজুর রহমান

ঘ. ড. আসিফ ইকবাল

উত্তর: ক. মো. মোস্তাকুর রহমান

১১. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান কে?

ক. রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

খ. প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

গ. প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

ঘ. নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ

উত্তর : গ. প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

১২. একুশে পদক প্রবর্তন করা হয় কত সালে?

ক. ১৯৭২

খ. ১৯৭৬

গ. ১৯৮০

ঘ. ১৯৫৬

উত্তর : খ. ১৯৭৬ সালে (একুশে পদক-২০২৬ প্রদান করা হয় দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে)

আরও পড়ুন

১৩. বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি?

ক. স্বাধীনতা পদক

খ. একুশে পদক

গ. বেগম রোকেয়া পদক

ঘ. বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

উত্তর: ক. স্বাধীনতা পদক

১৪. ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ইমপ্যাক্ট সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে কোন দেশে?

ক. মালেশিয়া

খ. থাইল্যান্ড

গ. ভারত

ঘ. বেলজিয়াম

উত্তর : গ. ভারত

১৫. ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা’য় (New Delhi Declaration) বাংলাদেশ কততম দেশ হিসেবে স্বাক্ষর করেছে?

ক. ৫৬তম

খ. ৭৩তম

গ. ৭৭তম

ঘ. ৮৯তম

উত্তর : ঘ. ৮৯তম

আরও পড়ুন