ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম—ই-পারিবারিক আদালত–আয়রন বিম কী

বিভিন্ন চাকরির পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের চর্চার সুবিধার জন্য প্রথম আলোর এ আয়োজন। সপ্তাহের আলোচিত জাতীয় ও আন্তর্জাতিক যেসব বিষয় চাকরির পরীক্ষায় আসার মতো, সেগুলো পরীক্ষার্থীদের জন্য তুলে ধরা হলো।

প্রথম আলো ফাইল ছনি

১. সম্প্রতি বাংলাদেশ সরকার দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশে একটি নতুন কূটনৈতিক মিশন খোলার সিদ্ধান্ত নিয়েছে?

ক. গায়ানা

খ. সুরিনাম

গ. ইকুয়েডর

ঘ. উরুগুয়ে

উত্তর: ক. গায়ানা

২. জাতিসংঘের ‘উন্মুক্ত সমুদ্র চুক্তি’ (High Seas Treaty) কার্যকর হয় –

ক. ১ জানুয়ারি ২০২৬

খ. ১৭ জানুয়ারি ২০২৬

গ. ১ ফেব্রুয়ারি ২০২৬

ঘ. ৫ ফেব্রুয়ারি ২০২৬

উত্তর : খ. ১৭ জানুয়ারি ২০২৬

৩. ‘উন্মুক্ত সমুদ্র চুক্তি’র আওতায় ২০৩০ সালের মধ্যে সমুদ্রের কত শতাংশ এলাকা সংরক্ষণের লক্ষ্যমাত্রা রয়েছে?

ক. ১৫%

খ. ২০%

গ. ৩০%

ঘ. ৫০%

উত্তর: গ. ৩০%

৪. বিশ্বের প্রথম লেজার সুরক্ষাব্যবস্থা ‘আয়রন বিম’ চালু করেছে কোন দেশ?

ক. তুরস্ক

খ. চীন

গ. রাশিয়া

ঘ. ইসরায়েল

উত্তর : ঘ. ইসরায়েল

৫. জাতিসংঘের প্রথম বৈশ্বিক শান্তির দূত হিসেবে নিযুক্ত হয়েছেন—

ক. মরিয়ম বুকার হাসান

খ. ক্রিশ্চিয়ানো রোনালদো

গ. পোপ চতুর্দশ লিও

ঘ. টেইলর সুইফট

উত্তর: ক. মরিয়ম বুকার হাসান

৬. র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (RAB) পরিবর্তিত নতুন নাম—

ক.র‍্যাপিড রেসপন্স ফোর্স (RRF)

খ. র‍্যাপিড ইন্টারভেনশন ফোর্স (RIF)

গ. স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (SIF)

ঘ. স্পেশাল ইন্টারভেনশন ব্যাটালিয়ন (SIB)

উত্তর : গ. স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (SIF)

আরও পড়ুন

৭. সন্ত্রাস দমনে বিশেষায়িত বাহিনী হিসেবে ‘র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন’ (RAB) গঠিত হয় কত সালে?

ক. ২০০১ সালে

খ. ২০০২ সালে

গ. ২০০৩ সালে

ঘ. ২০০৪ সালে

উত্তর : ঘ. ২০০৪ সালে

৮. ‘ভাসানচর’ কোনো উপজেলার অন্তর্গত?

ক. হাতিয়া

খ. সুবর্ণচর

গ. সন্দ্বীপ

ঘ. চরফ্যাশন

উত্তর : গ. সন্দ্বীপ

৯. বাংলাদেশে ই-পারিবারিক আদালত চালু হয়—

ক. ৪ নভেম্বর ২০২৫

খ. ২ সেপ্টেম্বর ২০২৫

গ. ১১ জুলাই ২০২৫

ঘ. ২৪ নভেম্বর ২০২৫

উত্তর : ঘ. ২৪ নভেম্বর ২০২৫

আরও পড়ুন

১০. সম্প্রতি জারিকৃত ‘মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ২০২৬’-এর আওতায় গঠিত ক্ষুদ্রঋণ ব্যাংকের মালিকানার কত শতাংশ ঋণগ্রহীতাদের থাকবে?

ক. ৩০ শতাংশ

খ. ৪০ শতাংশ

গ. ৫০ শতাংশ

ঘ. ৬০ শতাংশ

উত্তর : ঘ. ৬০ শতাংশ

১১. ২০২৬ সালের ‘বর্ষপণ্য’ (Product of the Year) হিসেবে ঘোষণা করা হয়েছে—

ক. চামড়া ও চামড়াজাত পণ্য

খ. পেপার অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টস

গ. আসবাবপত্র

ঘ. গার্মেন্টস পণ্য

উত্তর : খ. পেপার অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টস

১২. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন সংসদীয় আসনে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি?

ক. ঢাকা-১১

খ. গাজীপুর-২

গ. চট্টগ্রাম-৩

ঘ. ঢাকা-১৯

উত্তর : খ. গাজীপুর-২ (সবচেয়ে কম ভোটার ঝালকাঠি-১ আসনে।)

১৩. সম্প্রতি কোন উপজেলায় বাংলাদেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়?

ক. ত্রিশাল, ময়মনসিংহ

খ. শ্রীপুর, গাজীপুর

গ. সাভার, ঢাকা

ঘ. মির্জাপুর, টাঙ্গাইল

উত্তর : ক. ত্রিশাল, ময়মনসিংহ

১৪. সম্প্রতি পুরুষ টেনিস ইতিহাসে সবচেয়ে কম বয়সে ‘ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম’ পূর্ণ করার রেকর্ড গড়েছেন—

ক. ইয়ানিক সিনার

খ. কার্লোস আলকারাজ

গ. বেন শেলটন

ঘ. কার্লোস রামোস

উত্তর : খ. কার্লোস আলকারাজ

১৫. সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে একটি রাস্তার নামকরণ করা হয়েছে?

ক. মিশিগান

খ. টেক্সাস

গ. ক্যালিফোর্নিয়া

ঘ. লুইজিয়ানা

উত্তর : ক. মিশিগান

আরও পড়ুন