৪৬তম বিসিএস: মৌখিক পরীক্ষার প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা পিএসসির

পিএসসির লোগো

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে যেসব প্রার্থী ইতিমধ্যে ৪৪তম, ৪৫তম বা উভয় বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাঁদের উদ্দেশে বিশেষ নির্দেশনা দিয়েছে পিএসসি। ৫ ফেব্রুয়ারি নির্ধারিত গুগল ফরমে সেই বিশেষ নির্দেশনা পালন করে ফরম পূরণ করতে বলা হয়েছে। গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যাঁরা ৪৪তম ও ৪৫তম বিসিএসে ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাঁদের তথ্য সংগ্রহের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ৫ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে সংশ্লিষ্ট প্রার্থীদের https://forms.gl/WKBknKr7AQb1X3v7A গুগল ফরমটি পূরণ করার জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন

এর আগে গত বছরের ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। এতে মোট ৪ হাজার ৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন। ৪৬তম বিসিএসে মোট ৩ হাজার ১৪০টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।

আরও পড়ুন
আরও পড়ুন