বিনা খরচে জর্ডানে ৫ হাজার নারী পোশাককর্মী নিয়োগ, আবাসনসহ নানা সুবিধা

ফাইল ছবি: রয়টার্স

সরকারিভাবে জর্ডানের বিভিন্ন গার্মেন্টস কোম্পানিতে মোট পাঁচ হাজার দক্ষ বা স্বল্প দক্ষ নারী গার্মেন্টস মেশিন অপারেটর নিয়োগ করা হবে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)–এর মাধ্যমে এই নিয়োগ দেওয়া হবে।

চাকরির বিবরণ

পদের নাম: গার্মেন্টস মেশিন অপারেটর (নারী)

পদসংখ্যা: ৫০০০

কর্মস্থল: জর্ডান

আরও পড়ুন

চাকরির মেয়াদ: ৩ বছর (নবায়নযোগ্য)

বয়স: ২০–৩৫ বছর

কর্মঘণ্টা: দৈনিক ৮ ঘণ্টা (অতিরিক্ত কাজের জন্য ওভারটাইমের সুবিধা)।

যোগ্যতা ও অভিজ্ঞতা

গার্মেন্টস সেলাই মেশিন পরিচালনায় দক্ষ অথবা স্বল্প দক্ষ হতে হবে।

বেতন

১৩০ জর্ডান দিনার (২২ হাজার ১০০ টাকা)।

আরও পড়ুন

অন্যান্য সুবিধা

আবাসন, খাওয়া ও চিকিৎসা (প্রাথমিক) নিয়োগকারী কোম্পানি বহন করবে। জর্ডানে যাওয়ার বিমানভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে।

সাক্ষাৎকার ও নির্বাচনী পরীক্ষার সময়সূচি

আগামী ৩ এপ্রিল থেকে অব্যাহতভাবে প্রতি শুক্রবার সকাল সাতটায় নির্ধারিত কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্রের ঠিকানা: বাংলাদেশ–কোরিয়া টিটিসি ও মহিলা টিটিসি, মিরপুর, ঢাকা।

আরও পড়ুন