বিকেএসপিতে অস্থায়ী ভিত্তিতে চাকরি, পদ ৪

ছবি: বিকেএসপি

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) অস্থায়ী ভিত্তিতে সম্মানীভিত্তিক জনবল নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ৪। আবেদনের শেষ তারিখ ৯ জুলাই ২০২৬।

চাকরির বিবরণ—

১. পদের নাম: কন্ডিশনিং কোচ

পদসংখ্যা: ৩ (ক্রিকেট-১, ফুটবল-১, হকি-১)

যোগ্যতা ও অভিজ্ঞতা—

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন স্নাতক ডিগ্রি। তবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমাধারীগণ অগ্রাধিকার পাবেন।

আরও পড়ুন

স্ট্রেংন্থ অ্যান্ড কন্ডিশনিং অথবা ফিজিক্যাল ফিটনেস ট্রেনিংয়ে স্বীকৃত প্রতিষ্ঠান হতে (৪ মাস থেকে ১ বছর মেয়াদি) ডিপ্লোমা/সার্টিফিকেটধারী।

সংশ্লিষ্ট কাজে ২-৩ বছরের অভিজ্ঞতা। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্রীড়ার সাবেক খেলোয়াড়/প্রশিক্ষকগণ অগ্রাধিকার পাবেন।

বেতন–ভাতা

আলোচনা সাপেক্ষে।

২. পদের নাম: পুষ্টিবিদ

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা

কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট (ফুড অ্যান্ড নিউট্রিশন) বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিসহ ন্যূনতম ০৬ (ছয়) মাসের ইন্টার্নশিপ। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

আরও পড়ুন

বেতন–ভাতা

আলোচনা সাপেক্ষে।

বয়সসীমা

সর্বোচ্চ ৪০ বছর।

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা-এর বরাবরে ডাকযোগে অথবা অফিসে পৌঁছাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।

নির্ধারিত আবেদন ফরম বিকেএসপির ওয়েবসাইটে এ পাওয়া যাবে।

আরও পড়ুন

আবেদন ফি

১০০ টাকা।

আবেদনের শেষ তারিখ

৯ জুলাই ২০২৬