জাপানি ভাষার প্রশিক্ষক নেবে ব্র্যাক
ব্র্যাক নিয়োগ দেবে সিনিয়র ট্রেইনার/ ট্রেইনার, জাপানি ভাষা পদে। আবেদন করা যাবে ৩০ আগস্ট ২০২৫ পর্যন্ত। ব্র্যাক ইনস্টিটিউট অব স্কিলস ডেভেলপমেন্ট (বিআইএসডি) পরিচালিত এমপাওয়ারিং ইয়ুথ ইন বাংলাদেশ ফর গ্লোবাল অপরচুনিটিজ প্রকল্পের আওতায় এই নিয়োগ দেওয়া হবে। প্রকল্পটির লক্ষ্য হলো বাংলাদেশি তরুণদের জাপানের স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার (SSW) কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও সনদ অর্জনে সহায়তা করা। বিশেষ করে কেয়ারগিভার হিসেবে কাজের সুযোগ তৈরি হবে।
যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীদের ভাষাবিজ্ঞানে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাপানি ভাষা (এন৫ ও এন৪) প্রশিক্ষণে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠান, ইমিগ্রেশন ও কনসালটেন্সি বা এডটেক স্টার্টআপে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
দায়িত্ব
জাপানি ভাষা ও সংস্কৃতির প্রশিক্ষণ প্রদান
প্রশিক্ষণ মডিউল ও মূল্যায়ন পদ্ধতি তৈরি
প্রশিক্ষণার্থীর অগ্রগতি পর্যবেক্ষণ ও রিপোর্ট প্রস্তুত
দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ
টিম ম্যানেজমেন্ট ও প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়ন
এ ছাড়া প্রার্থীদের সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা ও স্বতন্ত্রভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে। পাশাপাশি সেফগার্ডিং নীতি মেনে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
কর্মস্থল: মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নীলফামারী ও চট্টগ্রামের মিরসরাইয়ে কাজের সুযোগ রয়েছে। চাকরিটি চুক্তিভিত্তিক হবে।
একনজরে
প্রতিষ্ঠান: ব্র্যাক
পদ: সিনিয়র ট্রেইনার/ ট্রেইনার, জাপানি ভাষা
যোগ্যতা: ভাষাবিজ্ঞানে স্নাতক/স্নাতকোত্তর, অন্তত ৩ বছরের অভিজ্ঞতা
কর্মস্থল: মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নীলফামারী, চট্টগ্রাম (মিরসরাই)
আবেদনের শেষ তারিখ: ৩০ আগস্ট ২০২৫