ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটে চাকরি

চাকরিপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভি পাঠাতে হবে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: জ্যেষ্ঠ সহকারী শিক্ষক (আরবি)

পদ সংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: কামেল/দাওরা পাস। আরবি ভাষায় কথা বলা, পড়া ও লেখায় দক্ষ হতে হবে। কমপক্ষে দুই বছর শিক্ষকতার অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। কোরআনের হাফেজ ও ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। ইসলাম ধর্মের অনুশাসন নিষ্ঠার সঙ্গে মেনে চলতে হবে।

আরও পড়ুন

বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসারে নবম গ্রেডে বেতন দেওয়া হবে। মূল বেতন ২২ হাজার টাকা। সব মিলিয়ে মাসে বেতন ৩৪ হাজার ৫০০ টাকা।

আবেদনের ঠিকানা

আগ্রহী প্রার্থীদের ই-মেইলে ([email protected]) সিভি পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়

১৫ অক্টোবর, ২০২৪

আরও পড়ুন