বেসরকারি সংস্থায় বড় নিয়োগ, পদ ৩৬২
বেসরকারি সংস্থা ‘আর্স বাংলাদেশ’ কর্তৃক পরিচালিত ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিতে খুলনা বিভাগের সব জেলায় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৩৬২। আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৬।
চাকরির বিবরণ
১. পদের নাম: জোনাল ব্যবস্থাপক
পদসংখ্যা: ২
বেতন–ভাতা
আলোচনা সাপেক্ষে।
২. পদের নাম: আঞ্চলিক ব্যবস্থাপক
পদসংখ্যা: ১০
বেতন–ভাতা
শিক্ষানবিশকালে ৪৫,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার বেতনকাঠামো অনুযায়ী প্রাপ্য হবেন।
৩. পদের নাম: সহকারী শাখা ব্যবস্থাপক
পদসংখ্যা: ১০০
বেতন–ভাতা
শিক্ষানবিশকালে ৩০,০০০ সংস্থার বেতনকাঠামো টাকা এবং স্থায়ীকরণের পর অনুযায়ী প্রাপ্য হবেন।
৪. পদের নাম: শাখা হিসাবরক্ষক
পদসংখ্যা: ৫০
বেতন–ভাতা
শিক্ষানবিশকালে ৩০,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার বেতনকাঠামো অনুযায়ী প্রাপ্য হবেন।
৫. পদের নাম: ক্রেডিট অফিসার
পদসংখ্যা: ২০০
বেতন–ভাতা
শিক্ষানবিশকালে ২০,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ২৮,৪৫০ টাকা।
অন্যান্য সুবিধা
উৎসব বোনাস, বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ড ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যসেবা, বিবাহ ভাতা, পিতৃত্ব ভাতা, প্রণোদনা ভ্রমণ এবং স্বল্প খরচে একক আবাসিক সুবিধা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি বা ডাক/কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের ঠিকানা: নির্বাহী পরিচালক, আর্স বাংলাদেশ, বাড়ি নং-২৩০, কিসমত নওয়াপাড়া, উপশহর, যশোর-৭৪০০।
আবেদন ফি
১০০ টাকা।
আবেদনের শেষ তারিখ
৩১ আগস্ট ২০২৬