যশোর কর অঞ্চল নেবে ১২২ জন, যশোর–ঝিনাইদহ–মাগুরা–নড়াইল বাসীর চাকরির সুযোগ
যশোর কর অঞ্চলে ১৩ থেকে ২০ গ্রেডের ১২২টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৫ মে ২০২৬।
চাকরির বিবরণ
১. পদের নাম: কম্পিটার অপারেটর
পদসংখ্যা: ০১
বেতন–স্কেল: (গ্রেড–১৩) ১১,০০০–২৬,৫৯০ টাকা
২. পদের নাম: প্রধান সহকারী
পদসংখ্যা: ২২
বেতন-স্কেল: (গ্রেড–১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা
৩. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ২২
বেতন-স্কেল: (গ্রেড–১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা
৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২৩
বেতন-স্কেল: (গ্রেড–১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা
৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২৭
বেতন-স্কেল: (গ্রেড–১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা
৬. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২৭
বেতন-স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,১০০ টাকা
বয়সসীমা
২৫ মে ২০২৬ তারিখে ১৮–৩২ বছর।
আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি
১ থেকে ৫ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা;
৬ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
**সব পদে অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
**আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময়: ৫ মে ২০২৬, সকাল ১০.০০টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৫ মে ২০২৬, বিকেল ০৫:০০টা।
বিস্তারিত দেখুন https://taxeszonejashore.gov.bd/media/notice_files/নয়গ_বজঞপত.pdf এই ঠিকানায়।