স্থাপত্য অধিদপ্তরে ১২ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ৩৩
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তরে ১২ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৩৩। আবেদনের শেষ তারিখ ৬ আগস্ট ২০২৬।
চাকরির বিবরণ
১. পদের নাম: ড্রাফটসম্যান (নকশাকার) (গ্রেড–২)
পদসংখ্যা: ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১২) ১১,৩০০-২৭,৩০০ টাকা।
২. পদের নাম: লাইব্রেরিয়ান
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১২) ১১,৩০০-২৭,৩০০ টাকা।
৩. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।
৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৫. পদের নাম: ড্রাফটসম্যান (নকশাকার) (গ্রেড–৪)
পদসংখ্যা: ১১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৫) ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৫
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৭. পদের নাম: সহকারী টেলিফোন অপারেটর
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৮. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ৪
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৯. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৫
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।
বয়সসীমা
১ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে। ড্রাফটসম্যান (নকশাকার) গ্রেড-৪–এর পদের জন্য স্থাপত্য অধিদপ্তরে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৫ বছর শিথিলযোগ্য।
আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
আবেদন ফি
১ ও ২ নম্বর পদ: ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ)
৩ থেকে ৮ নম্বর পদ: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)
৯ নম্বর পদ: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৫ জুলাই ২০২৬, সকাল ১০টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৬ আগস্ট ২০২৬, বিকেল ৫টা।
বিস্তারিত দেখুন এই ঠিকানায়।