এইচএসসি পাসেই এসিআই পিএলসিতে চাকরি, আবেদন ২৪ সেপ্টেম্বরের মধ্যে
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) তাদের স্টেশনারি ব্যবসায়ের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ব্র্যান্ড প্রমোশন অফিসার’ পদে কর্মী নেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
সংক্ষিপ্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)।
পদের নাম: ব্র্যান্ড প্রমোশন অফিসার (স্টেশনারি বিজনেস)।
চাকরির ধরন: ফুলটাইম (অফিস)।
কর্মস্থল: ঢাকা।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস।
অভিজ্ঞতা: সর্বোচ্চ এক বছরের অভিজ্ঞতা। ম্যানুফ্যাকচারিং ও টয়লেট্রিজ খাতের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। নতুনরাও আবেদন করতে পারবেন।
বয়সসীমা: সর্বোচ্চ ২৮ বছর।
অন্যান্য যোগ্যতা: যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতা, রিলেশনশিপ ম্যানেজমেন্ট, দর–কষাকষি ও প্ররোচনা দেওয়ার দক্ষতা এবং ফলাফলভিত্তিক কাজের মানসিকতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
প্রধান দায়িত্বগুলো
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণামূলক ক্যাম্পেইন ও পণ্যের প্রদর্শনী পরিচালনা করা। কোম্পানির স্টেশনারি পণ্যের প্রসারে সম্ভাব্য বাজার, রিটেইল ও মডার্ন ট্রেড আউটলেট, পরিবেশক ও পাইকারি বিক্রেতাদের কাছে যাওয়া। শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, প্রশাসক ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা ও বজায় রাখা। প্রোডাক্ট স্যাম্পলিং, অ্যাকটিভেশন প্রোগ্রাম, প্রদর্শনী ও প্রচারণামূলক ইভেন্টের আয়োজন করা। গ্রাহকের পছন্দ, প্রতিযোগীদের কার্যক্রম ও মূল্যসংক্রান্ত বাজার তথ্য সংগ্রহ করা। রিটেইল আউটলেট ও ইভেন্টের স্থানে পণ্যের যথাযথ ডিসপ্লে নিশ্চিত করা এবং প্রচারণামূলক কার্যক্রম ও বাজারের প্রতিক্রিয়ার ওপর নিয়মিত প্রতিবেদন তৈরি করা।
আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬।