উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১৪ ক্যাটাগরির পদে চাকরি, আবেদন সময় বৃদ্ধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগে আবেদনে সময় বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি ২০২৬ এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ সময় ছিল ১২ মার্চ ২০২৬ (অফিস চলাকালে)। এখন আগ্রহীরা এসব পদে আবেদন করতে পারবেন ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত।

পদের নাম ও বেতন স্কেল—

১. পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ)

বেতন স্কেল: ৫৬৫০০-৭৪৪০০ (গ্রেড-৩)

পদসংখ্যা: ০১

২. পরিচালক (তথ্য ও গণসংযোগ বিভাগ)

বেতন স্কেল: ৫৬৫০০-৭৪৪০০ (গ্রেড-৩)

পদসংখ্যা: ০১

৩. পরীক্ষা নিয়ন্ত্রক (পরীক্ষা বিভাগ)

বেতন স্কেল: ৫৬৫০০-৭৪৪০০ (গ্রেড-৩)

পদসংখ্যা: ০১

আরও পড়ুন

৪. লাইব্রেরিয়ান (লাইব্রেরি অ্যান্ড ডকুমেন্টেশন বিভাগ)

বেতন স্কেল: ৫৬৫০০-৭৪৪০০ (গ্রেড-৩)

পদসংখ্যা: ০১

৫. পরিচালক (এসএসএস বিভাগ)

বেতন স্কেল: ৫৬৫০০-৭৪৪০০ (গ্রেড-৩)

পদসংখ্যা: ০১

৬. আঞ্চলিক পরিচালক (এসএসএস বিভাগ)

বেতন স্কেল: ৫০০০০-৭১২০০ (গ্রেড-৪)

পদসংখ্যা: ০১

৭. যুগ্ম পরিচালক (প্রশিক্ষণ ও গবেষণা)

বেতন স্কেল: ৫০০০০-৭১২০০ (গ্রেড-৪)

পদসংখ্যা: ০১

৮. সিনিয়র মেডিক্যাল অফিসার (প্রশাসন বিভাগ)

বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০ (গ্রেড-৫)

পদসংখ্যা: ০১

আরও পড়ুন

৯. উপপরিচালক (পিপিডি)

বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০ (গ্রেড-৫)

পদসংখ্যা: ০১

১০. উপপরিচালক (সংগ্রহ), প্রশাসন বিভাগ

বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০ (গ্রেড-৫)

পদসংখ্যা: ০১

১১. উপপরিচালক (অর্থ), অর্থ ও হিসাব বিভাগ

বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০ (গ্রেড-৫)

পদসংখ্যা: ০১

১২. উপপরিচালক (অডিট), অডিট সেল

বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০ (গ্রেড-৫)

পদসংখ্যা: ০১

১৩. উপ-আঞ্চলিক পরিচালক, এসএসএস বিভাগ

বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০ (গ্রেড-৫)

পদসংখ্যা: ০১

আরও পড়ুন

১৪.উপপরিচালক (এস্টেট), ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এস্টেট বিভাগ

বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০ (গ্রেড-৫)

পদসংখ্যা: ০১

আবেদনপত্র প্রাথমিক বাছাইয়ের পর উপযুক্ত প্রার্থীদের প্রার্থিত পদে নিয়োগের জন্য তিন পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ধাপগুলো হলো—

১. লিখিত পরীক্ষা; লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য

২. কম্পিউটার লিটারেসি টেস্ট (বিজ্ঞাপিত পদের কাজের ধরন অনুযায়ী) এবং প্রাগুক্ত উভয় পরীক্ষায় উত্তীর্ণদের জন্য

৩. মৌখিক পরীক্ষা।

আবেদনের কয়েকটি শর্ত হলো—

১.

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পর্যায়ে ৪ মাত্রার স্কেল হলে এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ৫ মাত্রার স্কেল হলে আনুপাতিক হারে জিপিএ/সিজিপিএ নির্ধারিত হবে।

২.

বিজ্ঞাপিত পদসমূহে নিয়োগের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার শর্তাবলি এবং আবেদন করার নিয়মাবলিসহ আবেদনপত্রের ফরম সরাসরি অথবা ওয়েবসাইট থেকে অথবা ১০ (দশ) টাকা মূল্যের ডাক টিকিটসহ নিজ ঠিকানা–সংবলিত ৪.৫"×১০" খাম প্রেরণপূর্বক রেজিস্ট্রারের দপ্তর থেকে সংগ্রহ করা যাবে।

৩.

আবেদনপত্রের সঙ্গে সার্টিফিকেট, মার্কশিট/গ্রেডশিট, প্রশিক্ষণ (কম্পিউটার ও অন্যান্য প্রশিক্ষণ) ও অভিজ্ঞতার সনদপত্র (সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা আইন দ্বারা সৃষ্ট প্রতিষ্ঠানে স্থায়ীভাবে কর্মরত), জন্ম সনদ এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও পাসপোর্ট সাইজের ২ কপি ছবি ও ১,০০০ টাকার ব্যাংক ড্রাফ্ট/পে-অর্ডার সংযুক্ত করে ‘রেজিস্ট্রার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৫’ বরাবর প্রেরণ করতে হবে। সংশ্লিষ্ট কাগজপত্রসহ দুই সেট আবেদনপত্র জমা দিতে হবে।

আরও পড়ুন

৪.

আবেদনকারীকে জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনুকূলে প্রার্থিত পদের জন্য ১,০০০ টাকার ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার (অফেরতযোগ্য) আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়।

৫.

আবেদনকারীকে আবেদন ফরম স্বহস্তে/কম্পোজ করে পূরণ করতে হবে।

৬.

সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা আইন দ্বারা সৃষ্ট প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের ফরোয়ার্ডিং লেটার/অগ্রায়ণসহ নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র (সত্যায়িত করার প্রয়োজন নেই) সংযোজনপূর্বক মোট ২ সেট আবেদনপত্র ‘রেজিস্ট্রার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৫’ বরাবর ১২–০৩–২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে, অথবা নিজ হাতে/প্রতিনিধির মাধ্যমে রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে। রেজিস্ট্রার অফিসে আবেদনপত্র সরাসরি জমা দেওয়া হলে প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হবে। আবেদনপত্রের সঙ্গে দাখিল করা কোনো কিছুই ফেরত দেওয়া হবে না।

আরও পড়ুন

৭.

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কর্মরত (স্থায়ী/অস্থায়ী) প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার যেকোনো একটি পরীক্ষার ফলাফল শিথিলযোগ্য। তবে নবম ও তদূর্ধ্ব গ্রেডের পদে নিয়োগের ক্ষেত্রে সনাতন পদ্ধতির ক্ষেত্রে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয় এবং গ্রেডিং পদ্ধতিতে নবম ও তদূর্ধ্ব গ্রেডে নিয়োগের ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ ৩.০০–এর নিচে গ্রহণযোগ্য নয়।

আবেদনের শেষ তারিখ—

৩১ মার্চ ২০২৬ অফিস চলার সময়।

আবেদন ও বিস্তারিত তথ্য—

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন ফরমের জন্য ভিজিট করুন