মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উচ্চশিক্ষার প্রতিষ্ঠানটি ৮ পদে ১৪ জন শিক্ষক নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন শুরু হয়েছে গত ২৯ সেপ্টেম্বর। আগ্রহী চাকরিপ্রার্থীরা ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

১. পদের নাম: সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক; (বিষয়/বিভাগ/দপ্তর: মেডিক্যাল অ্যান্ড অটোমেটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগ)

পদসংখ্যা: ৩টি

২. পদের নাম: প্রভাষক; (বিষয়/বিভাগ/দপ্তর: ব্যবস্থাপনা বিভাগ)

পদসংখ্যা: ১টি

৩. পদের নাম: প্রভাষক (বিষয়/বিভাগ/দপ্তর: ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স)

পদসংখ্যা: ৫টি

আরও পড়ুন

৪. পদের নাম: সহকারী অধ্যাপক (বিষয়/বিভাগ/দপ্তর: বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং)

পদসংখ্যা: ১টি

৫. পদের নাম: প্রভাষক (বিভাগ: পদার্থবিজ্ঞান)

পদসংখ্যা: ১টি

৬. পদের নাম: প্রভাষক (বিভাগ: গণিত)

পদসংখ্যা: ১টি

৭. পদের নাম: সহকারী অধ্যাপক (বিভাগ: অর্থনীতি)

পদসংখ্যা: ১টি

৮. পদের নাম: সহকারী অধ্যাপক (বিভাগ: হিসাববিজ্ঞান)

পদসংখ্যা: ১টি

আরও পড়ুন

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)

বেতন স্কেল: ২০১৫ সালের বেতনস্কেল অনুযায়ী প্রভাষক পদের জন্য ২২,০০০-৫৩,০৬০ টাকা, সহকারী অধ্যাপক পদের জন্য ৩৫,৫০০-৬৭,০১০ টাকা, সহযোগী অধ্যাপক পদের জন্য ৫০,০০০-৭১,২০০ টাকা;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা তে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। সংগ্রহ করা ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনপত্র ‘রেজিস্ট্রার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল-১৯০২’ বরাবর পাঠাতে হবে।

*আবেদনপদ্ধতিসহ অন্যান্য সব বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন