৫১তম বিসিএস: নম্বর বণ্টন ও পরীক্ষাসংক্রান্ত যে যে তথ্য জানা দরকার
গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিশেষ বিসিএসের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ৫১তম বিসিএস অনুষ্ঠিত হচ্ছে দেশের চিকিৎসকদের নিয়োগের জন্য একটি বিশেষ বিসিএস হিসেবে। ১ অক্টোবর শুরু হয়েছে ৫১তম বিসিএসের আবেদনের প্রক্রিয়া। এই বিসিএসের সিলেবাসও প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবার জেনে নেওয়া যাক ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার নম্বর বণ্টনসহ পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য।
পরীক্ষার নম্বর বণ্টন
মোট নম্বর: ৩০০
লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ): ২০০
মৌখিক পরীক্ষা: ১০০
লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপ) বিষয়গুলো ও নম্বর বণ্টন
১. বাংলা: ২০
২. ইংরেজি: ২০
৩. বাংলাদেশ বিষয়াবলি: ২০
8. আন্তর্জাতিক বিষয়াবলি: ২০
৫. মানসিক দক্ষতা: ১০
৬. গাণিতিক যুক্তি: ১০
৭. সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয়: ১০০
সময়: ২ ঘণ্টা।
পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর পাবেন। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর থেকে শূন্য দশমিক ৫ নম্বর কাটা যাবে।
পরীক্ষার কেন্দ্র
লিখিত পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার্থীর সংখ্যা বিবেচনায় ঢাকার বাইরে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।
মৌখিক পরীক্ষা
যেসব প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাঁরা ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
মৌখিক পরীক্ষার পূর্ণ নম্বর: ১০০
পাস নম্বর: ৫০
মৌখিক পরীক্ষার কেন্দ্র
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা–১২০৭।
বিস্তারিত দেখুন এ ঠিকানায়।