ব্র্যাকে চাকরি, আবেদন সিজিপিএ ২-এ, স্থায়ী হলে বেতন ৩২ হাজার টাকার বেশি

ছবি: সংগৃহীত

বেসরকারি সংস্থা ব্র্যাক তাদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির জন্য ‘প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট’ পদে দেশজুড়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাঠপর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও দায়িত্ব—

পদের নাম: প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, মাইক্রোফাইন্যান্স দাবি (প্রকল্প কর্মী)।

নিযুক্ত কর্মীদের মাঠপর্যায়ে জরিপ পরিচালনা, নতুন সদস্য নির্বাচন এবং গ্রাম সংগঠন (VO) গঠন করতে হবে। এ ছাড়া নির্ধারিত সময়সূচি অনুযায়ী ঋণের কিস্তি আদায়, লেনদেনের রেকর্ড সংরক্ষণ এবং নিয়মিত রিপোর্ট প্রস্তুত করা তাঁদের প্রধান দায়িত্ব।

আরও পড়ুন

শিক্ষাগত যোগ্যতা—

যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ ২.০০ থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা—

  • শুরুতে স্নাতক পাস প্রার্থীদের মাসিক বেতন হবে ১৬,০০০ টাকা এবং স্নাতকোত্তর পাস প্রার্থীদের জন্য ১৯,০০০ টাকা। এ ছাড়া উৎসব ভাতা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি এবং স্বাস্থ্য ও জীবনবিমার সুবিধা রয়েছে।

  • চাকরি নিয়মিত বা স্থায়ী হওয়ার পর মাসিক বেতন স্নাতক পাসদের ক্ষেত্রে ২৬,১০৪ টাকা এবং স্নাতকোত্তর পাসদের ক্ষেত্রে ৩২,২৮৭ টাকা হবে। এর পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনসেনটিভ, পারফরম্যান্স বোনাস, মোটরসাইকেল ভাতা, যাতায়াত ভাতাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আরও পড়ুন

অন্যান্য শর্তাবলি—

প্রার্থীকে বাংলাদেশের যেকোনো স্থানে মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনসহ প্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

আবেদনপ্রক্রিয়া—

আগ্রহী প্রার্থীদের ব্র্যাকের ক্যারিয়ার ওয়েবসাইট (careers.brac.net) অথবা বিডিজবস-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়—

১৪ মার্চ ২০২৬।

আরও পড়ুন