টিআইবিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘প্রমোটিং ইন্টেগ্রিটি ইন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট টুওয়ার্ডস ক্লাইমেট জাস্টিস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পে এই নিয়োগ দেওয়া হবে।

চাকরির বিবরণ

পদের নাম: রিসার্চ অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১

নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক

শিক্ষাগত যোগ্যতা

সংশ্লিষ্ট সামাজিক বিজ্ঞান বিষয়ে (যেমন নৃবিজ্ঞান, ক্লাইমেট চেঞ্জ, ডেভেলপমেন্ট স্টাডিজ, ইকোনমিকস, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওগ্রাফি, সোশিওলজি, স্ট্যাটিসটিকস ইত্যাদি) স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এসএসসি বা এইচএসসিতে তৃতীয় বিভাগ বা জিপিএ ২.০০–এর নিচে এবং সিজিপিএ ২.৫০–এর নিচে হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

অতিরিক্ত যোগ্যতা

সামাজিক বিজ্ঞানভিত্তিক গবেষণায় অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক গভর্ন্যান্স গবেষণায় অভিজ্ঞতা থাকলে বিশেষ অগ্রাধিকার। GIS সফটওয়্যার, NVivo, STATA, KOBO Toolbox ও Excel–এ দক্ষ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

আরও পড়ুন

বেতন

২৭ হাজার ৮৪৩ টাকা।

কর্মস্থল

ঢাকা

আবেদনের নিয়ম

ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

১৫ ফেব্রুয়ারি ২০২৬

বিস্তারিত দেখতে ভিজিট করুন এই লিংকে

আরও পড়ুন