৪৪তম বিসিএসে নন-ক্যাডারে নিয়োগ, পদ ৩৯৭৭

পদগুলোর মধ্য ৯ম গ্রেডের ৫৮৭টি, ১০ম গ্রেডের ২৯৭৪টি এবং ১১তম গ্রেডের ৪১৬টি পদ রয়েছেপ্রথম আলো ফাইল ছবি

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য ৯ম থেকে ১১ম গ্রেডভুক্ত নন-ক্যাডার পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নন-ক্যাডারে মোট পদ ৩ হাজার ৯৭৭টি। গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পদগুলোর মধ্য ৯ম গ্রেডের পদ ৫৮৭টি, ১০ম গ্রেডের পদ ২ হাজার ৯৭৪টি এবং ১১তম গ্রেডের পদ ৪১৬টি। এসব পদের পছন্দক্রমের আবেদন শুরু হবে ২৭ নভেম্বর। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

৪৪তম বিসিএসে নন-ক্যাডারে নিয়োগ, পদ ৩৯৭৭.pdf
আরও পড়ুন
আবেদন শুরু হবে ২৭ নভেম্বর থেকে। ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে
প্রতীকী ছবি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১–এর লিখিত ও মৌখিক—উভয় পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু পদস্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি—এমন প্রার্থীদের মধ্যে যাঁরা নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩ অনুযায়ী ৯ম থেকে ১১তম গ্রেডের নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী, তাঁদের নিয়োগবিধি অনুযায়ী যোগ্যতা রয়েছে, এমন প্রার্থীদের মেধার ভিত্তিতে বাছাইপূর্বক সুপারিশের লক্ষ্যে নিম্নবর্ণিত পদসমূহে পছন্দক্রম প্রদানের জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।’

*আবেদনের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন
আরও পড়ুন