ইউজিসিতে শূন্য পদে নিয়োগ, ৬ পদে নেবে ২৫ জন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। প্রকৃত বাংলাদেশি যোগ্য নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। ৬ পদে মোট ২৫ জনকে নিয়োগ দেবে ইউজিসি। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত ছকে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে। কমিশনের সচিব বরাবরে ডাকযোগে অথবা সরাসরি আগামী ৫ মে পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা- ১২০৭ ঠিকানায় পৌঁছাইতে হইবে। আবেদনপত্র দাখিল–সংক্রান্ত তথ্য ছক, শর্তাবলী ও প্রয়োজনীয় বিস্তারিত নির্দেশনা–সংবলিত পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইট এর ‘ডাউনলোড’ নামক সেবা বক্সের চাকরি বিজ্ঞপ্তি লিংক হইতে সংগ্রহ করা যাবে।

পদের নাম ও বেতন স্কেল—

১.

পদের নাম: পরিচালক (ইন্টারন্যাশনাল কোলাবোরেশন)

পদসংখ্যা: ১

গ্রেড: ২য়

বেতন স্কেল: ৬৬০০০-৭৬৪৯০/-

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৫৫ বছর

২.

পদের নাম: পরিচালক (অডিট)

পদের সংখ্যা: ১

গ্রেড: ২য়

বেতন স্কেল : ৬৬০০০-৭৬৪৯০/–

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৫৫ বছর

আরও পড়ুন

৩.

পদের নাম: রিসেপশনিস্ট

পদসংখ্যা: ১

গ্রেড: ১৩তম

বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০/-

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

৪.

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট

পদসংখ্যা: ১০টি

গ্রেড: ১৬তম

বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/–

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

৫.

পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ২

গ্রেড: ১৬তম গ্রেড

বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/-

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

৬.

পদের নাম: অফিস সহায়ক

পদের সংখ্যা: ১০টি

গ্রেড: ২০তম

বেতন স্কেল: ৮২৫০-২০০১০/-

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।

আরও পড়ুন