ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়োগ, পদ কত

ছবি: এআই/প্রথম আলো

বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহে শূন্য পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধু ময়মনসিংহ বিভাগের স্থায়ী বাসিন্দারা অনলাইনের মাধ্যমে পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর ২০২৬।

একনজরে চাকরির বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহ

পদের সংখ্যা: ২টি ক্যাটাগরিতে মোট ৯টি পদ

চাকরির ধরন: সরকারি চাকরি

আবেদনের মাধ্যম: অনলাইন

অফিশিয়াল ওয়েবসাইট: www.mymensinghdiv.gov.bd

পদের বিবরণ ও যোগ্যতা

১. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ১ (এক)

গ্রেড: ১১তম

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/-

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

আরও পড়ুন

২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদ সংখ্যা: ৮ (আট)

গ্রেড: ১৬তম

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

অন্যান্য যোগ্যতা: ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ন্যূনতম ২০ শব্দের গতি থাকতে হবে।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ ও সময়

অনলাইনে আবেদন ও ফি জমাদান শুরুর তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা

অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ৬ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা।

আরও পড়ুন

আবেদনে সাধারণ শর্তাবলি

* প্রার্থীর বয়স ৩০ জুন ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

* প্রার্থীকে অবশ্যই ময়মনসিংহ বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।

আবেদন করার পদ্ধতি

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল) এবং রঙিন ছবি (৩০০x৩০০ পিক্সেল) আপলোড করতে হবে।

* চাকরির বিস্তারিত দেখুন এখানে

আরও পড়ুন