সরকারি ৩ চাকরির আবেদন শেষ ৩০ এপ্রিল, পদ ৫৫০

ছবি: এআই/প্রথম আলো

কারা অধিদপ্তর, মোংলা কাস্টমস হাউস এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে চাকরি আবেদন শেষ হবে আগামীকাল ৩০ এপ্রিল ২০২৬। এই তিন সরকারি চাকরিতে মোট পদ ৫০০টি। এর মধ্যে কারা অধিদপ্তরে ৪৭২ পদে, মোংলা কাস্টমস হাউসে ৬১ পদে এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ১৭ পদে জনবল নেবে।

১. কারা অধিদপ্তরে ৪৭২ পদে বড় নিয়োগ, আবেদনে সর্বোচ্চ বয়স ২১

কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে (ইউনিফর্ম) সরাসরি জনবল নিয়োগে প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন। কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে লোকবল নেওয়া হবে। দুটি পদে মোট ৪৭২ (চার শ বাহাত্তর) জন নিয়োগ পাবেন। বিস্তারিত দেখুন এখানে

আরও পড়ুন

২. মোংলা কাস্টমস হাউসে চাকরি, পদ ৬১

মোংলা কাস্টমস হাউস ৬১টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। ১২ থেকে ২০ গ্রেডের ২০ ক্যাটাগরির পদে আবেদন চলছে। বিস্তারিত দেখুন এখানে

আরও পড়ুন

৩. বাংলাদেশ সেতু কর্তৃপক্ষতে ৯ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৭

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত ১৭টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদনের বিস্তারিত দেখুন এখানে