বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চুক্তিভিত্তিক নিয়োগ, আবেদন ২০ জুলাই পর্যন্ত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিনিয়র ম্যানেজমেন্ট টিমে পরিচালক (অর্থ) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ২০ জুলাই ২০২৬।

চাকরির বিবরণ

পদের নাম: পরিচালক (অর্থ)

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রধান আর্থিক কর্মকর্তা (CFO) অথবা জ্যেষ্ঠ আর্থিক নির্বাহী হিসেবে অভিজ্ঞতা—পরিবহন, পরিবহন খাত বা সংশ্লিষ্ট সেবা খাতের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন

বয়সসীমা

সর্বোচ্চ ৬০ বছর, তবে ব্যতিক্রমী যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

চাকরির ধরন

চুক্তিভিত্তিক—প্রাথমিকভাবে তিন বছরের চুক্তি, যা কর্মদক্ষতার ভিত্তিতে নবায়নের সুযোগ রয়েছে।

আরও পড়ুন

বেতন-ভাতা

প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী।

আবেদনের নিয়ম

জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে।

আবেদনের শেষ তারিখ

২০ জুলাই ২০২৬।