ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে চাকরি, স্থায়ীকরণের পর বেতন ৩৪ হাজার টাকা
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় ‘ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (টিসিডিও)’ পদে জনবল নিয়োগ দেবে। দারিদ্র্য ও বৈষম্যের মধ্যে বসবাসরত মানুষের পাশে থেকে মাঠপর্যায়ে কাজ করতে আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে পদটিতে আবেদন করতে পারবেন।
সংক্ষিপ্ত তথ্য
পদের নাম: ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (টিসিডিও), মাইক্রোফাইন্যান্স (দাবি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
কর্মস্থল: ব্র্যাকের মাঠ কার্যালয়।
বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি অথবা জিপিএ/সিজিপিএ ২.৫০ থাকতে হবে।
বিশেষ অগ্রাধিকার: কৃষি, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, পরিবেশবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান ও মাৎস্যবিজ্ঞানে ডিগ্রিধারী প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন।)
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা:
মাইক্রোফাইন্যান্সে অভিজ্ঞ কর্মী এবং বিক্রয় বা বিপণন সংস্থায় বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।
প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মোটরসাইকেল চালনায় পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদটি শুধু বাংলাদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত।
প্রধান দায়িত্বসমূহ
নির্ধারিত এলাকায় মাঠপর্যায়ে সদস্য সংগ্রহ, সঞ্চয় গ্রহণ, ঋণ বিতরণ এবং সময়মতো ঋণ আদায় নিশ্চিত করা।
প্রান্তিক কৃষকদের কৃষি উপকরণ ও প্রয়োজনীয় বিনিয়োগে ক্ষুদ্র ঋণ বিতরণের মাধ্যমে কৃষি উদ্যোক্তা তৈরিতে সরাসরি সহায়তা করা।
কৃষিপণ্য বাজারজাতকরণ ও আয়বর্ধক কার্যক্রমের মাধ্যমে সংস্থার সদস্যদের জীবিকা উন্নয়নে ভূমিকা রাখা।
স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করা।
বেতনকাঠামো ও সুবিধাসমূহ
শিক্ষানবিশকালীন বেতন: প্রথম ৬ মাসের শিক্ষানবিশকালে সাকুল্যে মাসিক বেতন হবে ২৮,০০০ টাকা।
স্থায়ীকরণের পর বেতন: ৬ মাসের শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর চাকরি নিয়মিত হলে মাসিক বেতন বৃদ্ধি পেয়ে হবে ৩৪,৫৪৬ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মাতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য ও জীবন বিমা, মোটরসাইকেল ভাতা, যাতায়াত ভাতা দেওয়া হবে।
ইনসেনটিভ ও পদোন্নতি: পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ইনসেনটিভ, বোনাস, বেস্ট অ্যাওয়ার্ড এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী দ্রুত পদোন্নতি ও ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে।
আবেদনপ্রক্রিয়া ও সময়সূচি:
আগ্রহী প্রার্থীরা ব্র্যাকের অফিশিয়াল ক্যারিয়ার–সম্পর্কিত ওয়েবসাইটের মাধ্যমে কিংবা বিডিজবস ডটকমের (bdjobs.com) মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২৬।
গুরুত্বপূর্ণ তথ্য ও নিরাপত্তানীতি:
নির্বাচিত প্রার্থীদের রেফারেন্স, পুলিশ ভেরিফিকেশনসহ ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
ব্র্যাক নিয়োগপ্রক্রিয়ার কোনো পর্যায়েই কোনো ধরনের ফি বা টাকা গ্রহণ করে না। চাকরি পাওয়ার ক্ষেত্রে যেকোনো প্রকার ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
ব্র্যাক কর্মীদের মানবিক মর্যাদা, অন্তর্ভুক্তি ও সমান সুযোগে বিশ্বাস করে এবং যেকোনো প্রকার যৌন হয়রানি ও শোষণের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বজায় রাখে। জীবনের প্রতিকূলতা জয় করে আবার উঠে দাঁড়িয়েছেন, এমন সাহসী ও সংগ্রামী মানুষদের আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।