ব্র্যাক এন্টারপ্রাইজ নেবে অফিসার

ব্র্যাক

ব্র্যাক এন্টারপ্রাইজের অধীনে ব্র্যাক ফিশ হ্যাচারি, মুক্তাগাছা (ময়মনসিংহ) শাখার জন্য দক্ষ ও উদ্যমী ‘অফিসার, প্রোডাকশন’ খুঁজছে। আবেদনের শেষ সময় ২৩ মার্চ ২০২৬।

একনজরে পদের বিবরণ

পদের নাম: অফিসার, প্রোডাকশন

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ

আরও পড়ুন

প্রয়োজনীয় যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন ফিশারিজ। সব পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.৫০ অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। (তবে অসাধারণ মেধা ও দক্ষতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এটি শিথিলযোগ্য)।

দক্ষতা: কৌশলগত পরিকল্পনা, উৎপাদন ব্যবস্থা, সাপ্লাই চেইন ও আর্থিক ব্যবস্থাপনায় পারদর্শী হতে হবে।

আরও পড়ুন

সুযোগ–সুবিধা

ব্র্যাকের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ছাড়া নানা সুবিধা পাবেন। যেমন স্বাস্থ্য ও জীবনবিমা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের ব্র্যাকের অফিশিয়াল ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৩ মার্চ ২০২৬।

আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন