ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগ দেবে ব্যাংক এশিয়া

ব্যাংক এশিয়া পিএলসিতে ম্যানেজমেন্ট ট্রেইনি (এমটি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনের শেষ তারিখ ২৫ মার্চ ২০২৬।

চাকরির বিবরণ—

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি
পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা—

ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় অথবা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক বা স্নাতকোত্তরে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪.০০ এর মধ্যে) থাকতে হবে। এসএসসি ও এইচএসসি অথবা সমমানের ও/এ লেভেল পরীক্ষায় ৫.০০ এর মধ্যে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

আরও পড়ুন

বয়সসীমা—

২৫ মার্চ ২০২৬ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর।

নিয়োগ ও পদায়ন নীতি—

নির্বাচিত প্রার্থীরা ১ বছর প্রবেশনে (পরীক্ষাকাল) থাকবে। প্রবেশন সফলভাবে সম্পন্ন হলে তাদের ব্যাংকের নিয়মিত বেতন স্কেলে সিনিয়র অফিসার হিসেবে নিশ্চিত করা হবে।

বেতন–ভাতা—

প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী।

আরও পড়ুন

আবেদনের নিয়ম—

ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি যুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ—

২৫ মার্চ ২০২৬

আরও পড়ুন