সীমান্ত ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন ২৮ সেপ্টেম্বরের মধ্যে
সীমান্ত ব্যাংক পিএলসি তাদের আইটি অবকাঠামো (আইটি ইনফ্রাস্ট্রাকচার) বিভাগের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর (পিও-এসপিও)’ পদে কর্মকর্তা নেওয়া হবে। যোগ্য প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
সংক্ষিপ্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি।
পদের নাম: নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর—আইটি ইনফ্রাস্ট্রাকচার (প্রিন্সিপাল অফিসার থেকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার)।
চাকরির ধরন: ফুলটাইম (অফিস)।
কর্মস্থল: ঢাকা।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি বা এমএসসি ডিগ্রি।
অভিজ্ঞতা: ব্যাংকিং খাতে ৫ থেকে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা
রাউটার, সুইচ, এনজিএফ ফায়ারওয়াল, ডব্লিউএএফ, লোড ব্যালেন্সার, ডব্লিউএলসি এন্টারপ্রাইজ নেটওয়ার্ক পরিচালনা ও বাস্তবায়নে গভীর জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে। এন্টারপ্রাইজ ওয়াই–ফাই, বিভিন্ন রাউটিং প্রোটোকল (বিজিপিসহ), ভিপিএন মেকানিজম এবং নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ডিজাইনে অভিজ্ঞতা আবশ্যক। এনএসই, এফ৫, সিসিএনপি, সিসিআইই বা সমমানের সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও অন্যান্য সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। ব্যাংকের মানবসম্পদ নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
প্রধান দায়িত্ব
ডাটা সেন্টার, ডিজাস্টার রিকভারি, শাখা এবং এক্সট্রানেটের নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার তদারকি ও ব্যবস্থাপনা করা। নেটওয়ার্ক সিস্টেমের আপগ্রেড, ব্যাকআপ ও রেস্টোরেশন পরিচালনা করা। ব্যাংকের কোর নেটওয়ার্ক ও লোকাল এরিয়া কানেকশন বজায় রাখা। এনএমএস এবং মনিটরিং টুলস ব্যবহার করে নেটওয়ার্কের উপলব্ধতা, ব্যান্ডউইথ ও পারফরম্যান্স মনিটর করা। ভেন্ডর ও লিংক আইএসপি ব্যবস্থাপনা করা। এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের ডেটাবেজ ব্যাকআপ পরিচালনা এবং নেটওয়ার্ক লগ ও অডিট লগ সংরক্ষণ করা।
আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।
আবেদনের শেষ তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৬