বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনে চাকরির সুযোগ

এআই জেনারেটেড ছবি

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনে(বিটিএমসি) দুটি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: গাড়িচালক

পদ সংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা এবং ভারী যানবাহনের ড্রাইভিং লাইসেন্সসহ অষ্টম শ্রেণি পাস। যানবাহনের যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণের জ্ঞান থাকতে হবে।

বেতন: ২৩,০০০ টাকা।

আরও পড়ুন

২. পদের নাম: গ্যারেজ মেকানিক

পদ সংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা নবম শ্রেণি পাস। অটোমোবাইল মেকানিকসে ৩ বছরের অভিজ্ঞতাসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: ১৬,০০০ টাকা।

বয়স

২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স উল্লেখ করতে হবে।

আরও পড়ুন

আবেদনের নিয়ম

প্রার্থীকে আবেদনের নির্ধারিত ফরম বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদন ফরম ডাকযোগে/সরাসরি জমা দিতে হবে।

আবেদনের ঠিকানা

চেয়ারম্যান, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন, বিটিএমসি ভবন ৭-৯, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫