ক্রিকেট বোর্ডে চাকরির সুযোগ, পদায়ন চট্টগ্রাম-রাজশাহী-সিলেট-খুলনা-বরিশাল-রংপুরে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) রিজিওনাল ক্রিকেট সেন্টারের প্রধান পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৬। কর্মস্থল ঢাকাসহ ৬টি জেলায়। আবেদনের শেষ তারিখ ১৪ মার্চ ২০২৬।
চাকরির বিবরণ
পদের নাম: হেড, রিজিওনাল ক্রিকেট সেন্টার
পদসংখ্যা: ৬
কর্মস্থল: চট্টগ্রাম/রাজশাহী/সিলেট/খুলনা/বরিশাল/রংপুর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্পোর্টস ম্যানেজমেন্ট, ব্যবসায় প্রশাসন, সমাজবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। ক্রিকেট প্রশাসন, ক্রীড়া উন্নয়ন বা প্রোগ্রাম ব্যবস্থাপনায় কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা। ক্রিকেট পরিচালনা সম্পর্কে জ্ঞান এবং আঞ্চলিক ক্রিকেটের পক্ষে কাজ করার সক্ষমতা। এনজিও, স্পনসর বা তৃণমূল সংগঠনের সঙ্গে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য। প্রতিভা অনুসন্ধান ও যুব ক্রিকেট উন্নয়নে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি), কভার লেটার (প্রত্যাশিত বেতন উল্লেখসহ) এবং এক কপি সাম্প্রতিক ছবি প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠাতে হবে।
আবেদনের ঠিকানা
শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর-২, ঢাকা-১২১৬
আবেদনের শেষ তারিখ
১৪ মার্চ ২০২৬