নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চাকরি, বেতন স্কেল ৯৫,২৭৪ থেকে ২,৩৮,১৮৬ টাকা
বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসন বিভাগে পরিচালক পদে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: ডিরেক্টর, ডিপার্টমেন্ট অব অ্যাডমিনিস্ট্রেশন
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। কোনো বিশ্ববিদ্যালয় বা বড় কোনো প্রতিষ্ঠানে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ/ম্যানেজমেন্ট পদে ১৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।
বয়স: ৪৫ থেকে ৫৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
বেতন স্কেল: ৯৫,২৭৪-২,৩৮,১৮৬ টাকা।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের নর্থ সাউথ ইউনিভার্সিটির চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংক থেকে বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৮ নভেম্বর ২০২৩।