ইস্টার্ণ ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

মডেল: ইয়াসফি ও হাদীছবি: খালেদ সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি ইস্টার্ণ ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। ব্যাংকটি সিআরএম ডিভিশনে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট (এও-জেও), রিটেইল রিস্ক, সিআরএম ডিভিশন
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে। সদ্য স্নাতক পাস করা প্রার্থীরা অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। তবে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন-ভাতা: আকর্ষণীয় বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১০ জুন, ২০২৪।

আরও পড়ুন