বেসরকারি প্রতিষ্ঠানে ৬ ক্যাটাগরির পদে চাকরি

প্রতীকী ছবি: প্রথম আলো

পিকেএসএফের সহযোগী সংস্থা পিদিম ফাউন্ডেশনে ছয় ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পদসংখ্যা উল্লেখ করা হয়নি। আবেদনের শেষ তারিখ আগামী ১৫ জুন।

চাকরির বিবরণ

১. পদের নাম: এরিয়া ম্যানেজার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা স্নাতকোত্তর। জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৪২ বছর।

বেতন–ভাতা: ৫০ হাজার টাকা (শিক্ষানবিশ সময়); ৫৭ হাজার ২৬ টাকা (স্থায়ীকরণের পর)।

আরও পড়ুন

২. পদের নাম: শাখা ব্যবস্থাপক

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা স্নাতকোত্তর। জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।

বেতন–ভাতা: ৩৮ হাজার টাকা (শিক্ষানবিশ সময়); ৪৫ হাজার ৫৭০ টাকা (স্থায়ীকরণের পর)।

৩. পদের নাম: হিসাবরক্ষক

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা স্নাতকোত্তর (বাণিজ্য বিভাগ)। জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই কম্পিউটার ও সফটওয়্যার পরিচালনায় পারদর্শী হতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।

বেতন–ভাতা: ২৫ হাজার টাকা (শিক্ষানবিশ সময়); ৩০ হাজার ৪২৩ টাকা (স্থায়ীকরণের পর)।

আরও পড়ুন

৪. পদের নাম: ঋণ সংগঠক (অভিজ্ঞতাসম্পন্ন)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা স্নাতকোত্তর। জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।

বেতন–ভাতা: ২২ হাজার টাকা (শিক্ষানবিশ সময়); ৩০ হাজার ৬৯ টাকা (স্থায়ীকরণের পর)।

৫. পদের নাম: ঋণ সংগঠক (অভিজ্ঞতাসম্পন্ন)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি। জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।

বেতন–ভাতা: ২০ হাজার টাকা (শিক্ষানবিশ সময়); ২৭ হাজার ১৪৪ টাকা (স্থায়ীকরণের পর)।

৬. পদের নাম: ঋণ সংগঠক (অভিজ্ঞতার প্রয়োজন নেই)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা স্নাতকোত্তর।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।

বেতন–ভাতা: ২০ হাজার টাকা (শিক্ষানবিশ সময়); ২৭ হাজার ১৪৪ টাকা (স্থায়ীকরণের পর)।

শিক্ষানবিশ সময়

তিন বা ছয় মাস।

আরও পড়ুন

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদনপত্র মানবসম্পদ বিভাগ বরাবর ডাকযোগে অথবা নিম্নলিখিত লিংকে বা ই–মেইলে প্রেরণ করতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম লিখতে হবে।

আবেদনপত্র প্রেরণের ঠিকানা: সিনিয়র উপপরিচালক (মানবসম্পদ ও আরটিডি), পিদিম ফাউন্ডেশন, প্লট–এ/৭৬, রোড–ডব্লিউ–১, ব্লক–এ, ইস্টার্ন হাউজিং পল্লবী ফেজ–২, রূপনগর, মিরপুর, ঢাকা–১২১৬।

অনলাইন আবেদনের ঠিকানা:

ই–মেইল: [email protected]

আবেদনের শেষ তারিখ

১৫ জুন ২০২৬

বিস্তারিত দেখুন এ ঠিকানায়।