শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডে চাকরির সুযোগ, সাপ্তাহিক ছুটি দুই দিন

ছবি: এআই/প্রথম আলো

শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড তাদের রিটেইল সেলস বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ (রিটেইল সেলস)’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

সংক্ষিপ্ত তথ্য

প্রতিষ্ঠানের নাম: শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ (রিটেইল সেলস)।

চাকরির ধরন: ফুলটাইম (অফিস)।

কর্মস্থল: ঢাকা (গুলশান-১)।

আরও পড়ুন

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সম্মান ডিগ্রি।

অভিজ্ঞতা: ব্যাংক, আর্থিক সেবা, ইনভেস্টমেন্ট অ্যাডভাইজরি, মার্চেন্ট ব্যাংকিং বা বিমা খাতে ১ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নতুনেরাও (ফ্রেশার) আবেদন করতে পারবেন।

বয়সসীমা: সর্বনিম্ন ২২ বছর।

অন্যান্য যোগ্যতা: ক্যাপিটাল মার্কেট পণ্য, মিউচুয়াল ফান্ড বা আর্থিক সেবা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। চমৎকার যোগাযোগ ও উপস্থাপনা–দক্ষতা এবং এমএস অফিস ব্যবহারে পারদর্শিতা আবশ্যক।

বেতন: আলোচনা সাপেক্ষে (প্রতিযোগিতামূলক বেতন প্যাকেজ দেওয়া হবে)।

প্রধান দায়িত্ব

সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছে ইকুইটি মিউচুয়াল ফান্ড ও ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড প্রচার ও বিক্রি করা। পণ্যের সুবিধা বুঝিয়ে গ্রাহকদের বিনিয়োগে উৎসাহিত করা। মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা। গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সেবা নিশ্চিত করা। সম্ভাব্য গ্রাহকের তথ্য সংগ্রহ (লিড জেনারেশন) ও তাঁদের কাছে সরাসরি উপস্থিত হওয়া। ইনবাউন্ড ও আউটবাউন্ড সেলস কল পরিচালনা করা।

আরও পড়ুন

সুযোগ-সুবিধা

প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমাসুবিধা, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, বার্ষিক বেতন পর্যালোচনা এবং বছরে দুটি উৎসব বোনাস প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা

আবেদনের বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।

আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৬।

আরও পড়ুন