পদ্মা অয়েল নেবে জুনিয়র অফিসার, ১৪ পদে আবেদন স্নাতক পাসে

ছবি: সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অঙ্গপ্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘জুনিয়র অফিসার (রিফুয়েলিং)’ পদে ১৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহী চাকরিপ্রার্থীরা আগামী ১৬ জুলাই বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন ফি টেলিটকে পরিশোধ করতে হবে। আবেদনের শেষ তারিখে প্রার্থীর বয়স গণনা করা হবে। বয়স প্রমাণের জন্য এসএসসি, জেএসসি বা সমমানের পরীক্ষার সনদপত্র গ্রহণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আরও পড়ুন

পদের নাম: জুনিয়ার অফিসার (রিফুয়েলিং)

পদসংখ্যা: ১৪টি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-

আবেদনে যোগ্যতা

ক. মাস্টার্স/স্নাতক/বিবিএ/এমবিএ ডিগ্রি। কমপক্ষে ১টি প্রথম শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে ৩য় শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

খ) লাইট ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

গ) হেভি ড্রাইভিং লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

ঘ) বয়স: অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর।

আবেদনের প্রক্রিয়া—

আবেদন অবশ্যই অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের সঙ্গে ৩০০*৩০০ সাইজের ছবি এবং ৩০০*৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আরও পড়ুন

আবেদন ফি কত?

আবেদনকারী প্রার্থীকে আবেদন ফি বাবদ ২২৩/- (দুই শত তেইশ) টাকা (অফেরতযোগ্য) টেলিটক মোবাইল প্রিপেইড নম্বরের মাধ্যমে আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আরও পড়ুন

আবেদনের সময়সীমা:

অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু: ২১ জুন, ২০২৬ (সকাল ১০.০০টা)।

অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শেষ: ১৬ জুলাই, ২০২৬ (বিকেল ০৫.০০টা)।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: লিখিত ও মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীকে এসএমএসের মাধ্যমে এবং পদ্মা অয়েল পিএলসি (pocl.gov.bd) ও বিপিসি (bpc.gov.bd) এর ওয়েবসাইটে জানানো হবে।